বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৯শে এপ্রিল ২০২৫ বিকাল ০৫:২৬
৪৯১
বরিশাল বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল ভোলা। রুপে-গুণে তার তুলনা নেই। সেই অঞ্চলের মেয়ে প্রিয়াঙ্কা চৌধুরী। দু চোখ ভরা স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন নেপালে। অবশেষে সেখানে স্বপ্ন জয় হয়েছে তার। গত ১৯ এপ্রিল নেপালের কাঠমান্ডুর পাঁচতারকা হোটেল ইয়াক্যাং অনুষ্ঠিত হয়েছে দুই বাংলার গ্ল্যামার প্রতিযোগিতা ‘বর্ষা সুন্দরী’র সিজন ফোর। সেখানে ‘অপরূপা’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন প্রিয়াঙ্কা।
নেটিজেনরা প্রশংসায় ভাসাচ্ছেন তাকে। দেশে ফিরে পেয়েছেন কাছের-দূরের মানুষের ভালোবাসা। সেই প্রশংসা আর ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে নিজেকে শোবিজেই প্রতিষ্ঠা করতে চান তিনি। হয়ে ওঠতে চান দেশসেরা অভিনেত্রীদের একজন।
এরইমধ্যে রাসেল শিকদার, অংকুরের পরিচালনায় বেশ কয়েকটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে দর্শকের নজর কেড়েছেন। পাশাপাশি রাজধানীর গুলশানে অবস্থিত ‘সেলিব্রিটিস চয়েজ’সহ কয়েকটি প্রতিথযশা ফ্যাশন হাউজেরও মডেল হয়েছেন তিনি। অপেক্ষায় আছেন ভালো গল্পের, ভালো নির্মাতার। ব্যাটে বলে মিললেই অভিনয় করতে প্রস্তুত প্রিয়াঙ্কা। শৈশব থেকেই সিনেমার নায়িকা হওয়ার স্বপ্ন প্রিয়াঙ্কার। তবে নাটক, সিনেমা এবং ওটিটি- সব মাধ্যমে নিজেকে মেলে ধরতে চান তিনি।

এই তরুণ তুর্কী বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির অনেক প্রিয় প্রিয় শিল্পীর অভিনয়ই আমি দেখেছি। তাদের অভিনয় দেখে দেখে নিজের মনের মধ্যে স্বপ্ন বুনেছি একদিন আমিও অভিনয় করবো, তাদের মতো বড় শিল্পী হবো। সেই স্বপ্ন নিয়েই শোবিজে পথচলা। আমি সৌভাগ্যবান যে একটি ভালো প্লাটফর্মের মধ্য দিয়ে নিজের মেধা ও সৌন্দর্য্যকে কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছি। এই সাফল্যকে প্রেরণা হিসেবে নিয়ে আগামীর দিনগুলো রঙিন করতে চাই।
অল্প কিছুদিনের মধ্যেই রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) -তে তিনি বিশ্ববিদ্যালয় জীবন শুরু করতে যাচ্ছেন। শোবিজে পথচলার পাশাপাশি নিজের উচ্চশিক্ষাও শেষ করতে চান মেধাবী প্রিয়াঙ্কা চৌধুরী।
মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়
ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত
ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ
পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত