বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩০শে এপ্রিল ২০২৫ দুপুর ০২:৪০
৩৪৫
ইলিশের উৎপাদন বাড়াতে সরকারের দেওয়া টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার (৩০ এপ্রিল) রাত ১২টায়। ফলে মধ্যরাত থেকে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে শুরু হচ্ছে ইলিশ ধরা।
জেলে পাড়ায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উপকূলের ঘাটগুলো কর্মব্যস্ত হয়ে উঠবে রাত পোহালেই।
জেলে, পাইকার আর আড়তদারদের সরগরমে মুখর হয়ে উঠবে ইলিশের আড়তগুলো।
ইলিশের উৎপাদন বাড়াতে মার্চ-এপ্রিল মাছ শিকারের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে রাতে। ফলে জেলে পাড়ায় বিরাজ করছে উৎসবের আমেজ।
কেউ জাল নৌকা প্রস্তুত করছেন, কেউ বা ইঞ্জিন মেরামত নিয়ে ব্যস্ত।
আবদুর রব, মফিজ ও সিরাজ নামে তিন জেলে বলেন, দুই মাস মাছ ধরতে না পারায় অর্থকষ্টে দিন পার করেছি। রাতে নিষেধাজ্ঞা শেষ হবে, জাল আর নৌকা নিয়ে নেমে পড়ব নদীতে।
আড়তদার সাহাবুদ্দিন বলেন, মাছ ধরার বন্ধ থাকায় যে শূন্যতা তৈরি হয়েছে, তা কেটে যাবে মাছ ধরা শুরু হলেই। আড়তগুলো সরগরম হয়ে উঠবে।
এদিকে নিষেধাজ্ঞার দুই মাসে জেলায় মোট ৫৬০টি অভিযান চালিয়েছে মৎস্য বিভাগ।
জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, এ বছর ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা এক লাখ ৮৫ হাজার মেট্রিক টন। নিষেধাজ্ঞা বাস্তবায়নের ফলে লক্ষ্যেমাত্রা অর্জিত হবে।
ইলিশের উৎপাদন বাড়াতে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাত অর্থাৎ শনিবার (১ মার্চ) থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দুই মাস জাটকাসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করে সরকার। এছাড়া ভোলায় মেঘনার ৯০ এবং তেঁতুলিয়া নদীর ১০০ কিলোমিটারসহ মোট ১৯০ কিলোমিটারের মধ্যেও এ নিষেধাজ্ঞা বহাল ছিল।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত