অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

দেশের পথে বেগম খালেদা জিয়া হিথ্রো বিমানবন্দরে

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই মে ২০২৫ রাত ০৯:১৮

remove_red_eye

২২৫

দেশে ফিরার উদ্দেশ্য লন্ডনের বাসা থেকে রওনা হয়ে থেকে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

সোমবার লন্ডনের স্থানীয় সময় ২টা ১০ মিনিটে খালদা জিয়ার ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মা’কে বিমানবন্দরে নিয়ে যান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ‘ম্যাডাম ঢাকার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দরে পৌঁছেছেন। তাঁর ছেলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজের গাড়িতে করে পাশে বসিয়ে তার মা’কে নিয়ে বিমানবন্দরে পৌঁছেছেন।’

গাড়ির পেছনের সিটে বসে ছিলেন খালেদা জিয়ার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান।

খালেদা জিয়ার ব্যাক্তিগত চিকিৎসক বলেন, হিথ্রো বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে ম্যাডামকে (খালেদা জিয়া) ইনশাআল্লাহ কাতার আমিরের দেওয়া বিশেষ এয়ার ক্রাফট যাত্রা শুরু করবে লন্ডনের স্থানীয় সময় ৪টা ১০ মিনিটে।

এদিকে, বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে সোমবার সকাল থেকেই লন্ডনে জড়ো হতে থাকেন ইউরোপের বিভিন্ন দেশ ও যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা বিএনপি’র নেতাকর্মীরা। হিথ্রো বিমানবন্দরে নিরাপত্তা ইস্যুর কারণে দেখা হবে না জেনেও তারা আসেন।

সোমবার ব্যাংক হলিডে বা সরকারি ছুটির দিন ও কিছুটা বিরূপ আবহাওয়া থাকলেও সব উপেক্ষা করেই খালেদা জিয়াকে বিদায় জানাতে জমায়েত হতে থাকেন তারা

গত চার মাস ধরে লন্ডনে উন্নত চিকিৎসা শেষ করে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। গত ৭ জানুয়ারি তিনি লন্ডন যান।

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

মনপুরায় সাড়ে ৩ কেজির দুই ইলিশ বিক্রি ১৫ হাজার টাকায়

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় জেলা স্বাস্থ্য বিভাগীয় সমন্বয় সভা অনুষ্ঠিত

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

ভোলায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর রেজিস্ট্রেশন কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রচার-প্রচারণা ও লিফলেট বিতরণ

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

পে-স্কেল অনুমোদন, সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

এইচএসসি পরীক্ষাও পেছানো হবে কি না, যা জানালেন শিক্ষামন্ত্রী

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

আরও...