অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ভোলায় যাত্রীবাহী লঞ্চে গুরুতর অসুস্থ ব্যক্তিকে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৫শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:১৭

remove_red_eye

৩৭৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: ঢাকা হতে কর্ণফুলি-৯ লঞ্চ যোগে গতরাতে সামসুল হুদা (৫৪) নামের ব্যক্তি  ভোলার উদ্দেশ্যে ফিরছিলেন। হঠাত করে মধ্যরাত ৩ টায় পথিমধ্যে শ্বাসকষ্ট জনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লঞ্চ থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছে ভোলা কোষ্টগার্ডের মেডিকেল টিম।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ রবিবার বিকেলে জানান, ঢাকা থেকে ভোলাগামী  কর্ণফুলী লঞ্চের যাত্রী সামসুল হুদা হঠাতৎ করে মধ্যরাত ৩ টায় পথিমধ্যে শ্বাসকষ্ট জনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ হতে স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিণ জোনকে অবহিত করলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জোনাল কমান্ডার দক্ষিণ জোনের নির্দেশে কোস্ট গার্ড বেইস ভোলা হতে একটি মেডিক্যাল টিম খেয়াঘাট লঞ্চঘাটে প্রেরণ করা হয়। ভোর ৫ টায় লঞ্চটি ভোলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছালে কোস্ট গার্ডের মেডিক্যাল টিমের সদস্যরা অসুস্থ ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য অতিদ্রুত কোস্টগার্ড এর যানবাহন যোগে ভোলা সদর সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে কোস্ট গার্ডের উপস্থিতিতে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক যথাসময়ে সুচিকিৎসা পাওয়ায় উক্ত ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখিত ঘটনাটি তার একটি বাস্তব প্রমাণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।





সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?

আরও...