বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৫শে মে ২০২৫ সন্ধ্যা ০৭:১৭
৩৭৬
বাংলার কণ্ঠ প্রতিবেদক: ঢাকা হতে কর্ণফুলি-৯ লঞ্চ যোগে গতরাতে সামসুল হুদা (৫৪) নামের ব্যক্তি ভোলার উদ্দেশ্যে ফিরছিলেন। হঠাত করে মধ্যরাত ৩ টায় পথিমধ্যে শ্বাসকষ্ট জনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে লঞ্চ থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসা সেবা দিয়েছে ভোলা কোষ্টগার্ডের মেডিকেল টিম।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ রবিবার বিকেলে জানান, ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী লঞ্চের যাত্রী সামসুল হুদা হঠাতৎ করে মধ্যরাত ৩ টায় পথিমধ্যে শ্বাসকষ্ট জনিত সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়ে।

এ সময় জাতীয় জরুরি সেবা ৯৯৯ হতে স্টাফ অফিসার (অপারেশান্স) দক্ষিণ জোনকে অবহিত করলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জোনাল কমান্ডার দক্ষিণ জোনের নির্দেশে কোস্ট গার্ড বেইস ভোলা হতে একটি মেডিক্যাল টিম খেয়াঘাট লঞ্চঘাটে প্রেরণ করা হয়। ভোর ৫ টায় লঞ্চটি ভোলার খেয়াঘাট লঞ্চঘাটে পৌঁছালে কোস্ট গার্ডের মেডিক্যাল টিমের সদস্যরা অসুস্থ ব্যক্তিকে জরুরি প্রাথমিক চিকিৎসা প্রদান করে উন্নত চিকিৎসার জন্য অতিদ্রুত কোস্টগার্ড এর যানবাহন যোগে ভোলা সদর সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে কোস্ট গার্ডের উপস্থিতিতে কর্তব্যরত চিকিৎসক কর্তৃক যথাসময়ে সুচিকিৎসা পাওয়ায় উক্ত ব্যক্তির শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। উল্লেখিত ঘটনাটি তার একটি বাস্তব প্রমাণ। জনগণের সেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত ছিল এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত