বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৬শে মে ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩
২২৯
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ক কমিশনের (ইউএসিআইআরএফ) চেয়ারম্যান স্টিফেন শ্নেক। সোমবার (২৬ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হয়।
তাদের আলোচনায় বাংলাদেশের ধর্মীয় স্বাধীনতার অবস্থা, জুলাই গণঅভ্যুত্থান, অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি, প্রস্তাবিত সংবিধান সংশোধন এবং চলমান রোহিঙ্গা সংকটের বিষয়গুলো উঠে আসে।
প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস বাংলাদেশের ১৭ কোটি মানুষের মধ্যে ধর্মের গুরুত্বের কথা তুলে ধরেন এবং দেশের ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি বলেন, আমরা দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।
সংখ্যালঘুদের ওপর সহিংসতার অভিযোগ প্রসঙ্গে প্রফেসর ইউনূস বলেন, আমরা পুরো পরিস্থিতি স্বচ্ছ রাখতে চাই। সাংবাদিকরা যে কোনো সময় বাংলাদেশে এসে সরেজমিনে তদন্ত করতে পারেন। অনেক আন্তর্জাতিক সাংবাদিক এরই মধ্যেই অভ্যুত্থানের পর বাংলাদেশে এসেছেন।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানকে ইসলামপন্থি উগ্রবাদী আন্দোলন হিসেবে চিহ্নিত করতে এবং সংখ্যালঘু অধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে একটি সুপরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে। যা মূলত দক্ষিণ এশিয়ার কিছু দেশের মিডিয়া থেকে পরিচালিত হচ্ছে।
প্রফেসর ইউনূস বলেন, আমরা দেশে ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
তিনি আরও যোগ করেন, দক্ষিণ এশিয়ায় সংখ্যালঘুদের ওপর হামলা ও ফিলিস্তিনে গণহত্যা দেশের অভ্যন্তরে পরিস্থিতি আরও জটিল করে তুলছে।
ইউএসিআইআরএফ চেয়ারম্যান স্টিফেন শ্নেক দেশে চলমান সংস্কার কমিশনগুলোর কার্যক্রম এবং প্রস্তাবিত সংবিধান সংশোধন নিয়ে জানতে চান।
প্রফেসর ইউনূস বলেন, সংবিধান সংশোধন প্রস্তাবগুলোর ক্ষেত্রে সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আমাদের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের সংবিধানে সংখ্যালঘুদের অধিকার এবং ধর্মীয় স্বাধীনতা সুরক্ষিত রাখা।
প্রফেসর ইউনূস রোহিঙ্গাদের দুর্দশা এবং মিয়ানমারের রাখাইন রাজ্যে তাদের দীর্ঘদিনের নিপীড়নের বিষয়টি তুলে ধরতে USCIRF-এর সহযোগিতা কামনা করেন।
তিনি উল্লেখ করেন, তার অনুরোধের ভিত্তিতে আগামী সেপ্টেম্বরে জাতিসংঘে রোহিঙ্গা ইস্যুতে একটি বিশেষ অধিবেশন আয়োজন করা হচ্ছে।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত