অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

নিম্নচাপটি দুর্বল হলেও এখনো উত্তাল বঙ্গোপসাগর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩০শে মে ২০২৫ বিকাল ০৫:৩৩

remove_red_eye

৩১১

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে এটি দুর্বল হচ্ছে। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে।

দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবারও (৩০ মে) ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

গভীর নিম্নচাপটি উপকূল অতিক্রম করলেও এখনো কাটেনি এর রেশ। জোয়ারের তাণ্ডবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় অধিকাংশ যায়গায় ভাঙন দেখা দিয়েছে। সতর্ক অবস্থানে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হওয়া জোয়ারের তাণ্ডব চলে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। এ সময় সৈকতে অতি উৎসাহী কিছু পর্যটককে গোসলে মেতে থাকতে দেখা গেছে। সৈকতের আশপাশের মার্কেটগুলোর ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে আতঙ্ক।

ঘূর্ণিঝড় মোকাবিলা প্রস্তুতকারী সংস্থার (সিপিপি) স্থানীয় টিম লিডার মো. সোলাইমান বিশ্বাস বলেন, আমাদের উপজেলায় সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। সেই মোতাবেক সবাই কাজ করছে। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমাদের সিপিপির সব সদস্যরা প্রস্তুত রয়েছেন।

স্থানীয় প্রবীণ বাসিন্দা মো. শিরু মোল্লা বলেন, বর্তমানে সমুদ্রের যে আগ্রাসী চেহারা এবং যে রকম বাতাস, তা বিগত দিনের দেখা ঘূর্ণিঝড়কেও হার মানায়। আজকে চার দিন ধরে লাগামহীন বৃষ্টি হচ্ছে, সঙ্গে প্রচণ্ড বাতাস এবং জোয়ারের পানি তো রয়েছেই। এই এলাকার অনেক যায়গায় ফসলের খেত, মাছের ঘের তলিয়ে গেছে। নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে উপকূলের মানুষ।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগরদ্বীপ ও খেপুপাড়ার (পটুয়াখালীর কলাপাড়া) মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রমরত গভীর নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর হয়ে উপকূল অতিক্রম সম্পন্ন করেছে। এটি বর্তমানে সাতক্ষীরা ও আশপাশের এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এটি আরও উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমান্বয়ে দুর্বল হতে পারে।

এ বিষয়ে পটুয়াখালী জেলা আবহাওয়া কর্মকর্তা মাহবুবা সুখী বলেন, বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। এটি বর্তমানে সাতক্ষীরা ও আশপাশের এলাকায় স্থল গভীর নিম্নচাপ আকারে অবস্থান করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোতে বৃষ্টি হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...