অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩


ইতিহাসে প্রথমবার বিটিভির স্টুডিও থেকে বাজেট ঘোষণা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

২৯৯

প্রতিবছর জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করলেও এবার গতানুগতিক প্রক্রিয়া থেকে বেরিয়ে ব্যতিক্রম কিছু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার।  

সোমবার (২ জুন) বিকেল ৩টায় আগামী অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করবেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) স্টুডিও থেকে সরাসরি আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট ঘোষণা করবেন তিনি। এটি তার নিজের এবং অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

 

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠেয় উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক প্রধান উপদেষ্টার দপ্তরে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠেয় ওই বৈঠকে অনুমোদন হবে আগামী ২০২৫-২০২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেটটি অনুমোদনের পরে তাতে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিন দুপুরে বাজেট ডকুমেন্টস নিয়ে রামপুরার বিটিভি ভবনে যাবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সেখান থেকে বাংলাদেশ টেলিভিশন সরাসরি বিকেল ৩টায় ২০২৫-২০২৬ অর্থবছরের জাতীয় বাজেট বক্তৃতা প্রচার করা হবে। যা বাংলাদেশের ইতিহাসে প্রথম বিটিভি থেকে বাজেট ঘোষণা করা হবে। একই সঙ্গে সোমবার ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেট বক্তৃতা সমাপ্তির পরপরই এ সংক্রান্ত ডকুমেন্টস অর্থ বিভাগের ওয়েবসাইটে দেখা যাবে। এছাড়া ঢাকায় তথ্য অধিদপ্তর থেকে সচিবালয়ে প্রবেশে অনুমতিপ্রাপ্ত গণমাধ্যমকর্মীরা দুপুর ৩টা থেকে বাজেট ডকুমেন্টস ও বাজেট বক্তৃতার কপি সংগ্রহ করতে পারবেন।

জানা গেছে, আগামী অর্থবছরের বাজেট ঘাটতি ধারণযোগ্য পর্যায়ে রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণসহ সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় গতবারের চেয়ে ছোট বাজেট দেওয়ার পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রণালয়। আগামী বাজেট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা ব্যয়ের আকার ঠিক করা হয়েছে, যা চলতি অর্থবছরের চেয়ে ৭ হাজার কোটি টাকা কম। নতুন বাজেটের আকার কমলেও পরিচালন বা অনুন্নয়ন খাতে বরাদ্দের প্রাক্কলন করা হচ্ছে ৫ লাখ ৫০ হাজার কোটি টাকা। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ৫ লাখ ৬ হাজার ৯৭১ কোটি টাকা। তবে উন্নয়ন বাজেটে বরাদ্দ কমিয়ে ২ লাখ ৪০ হাজার কোটি টাকার পরিকল্পনা করা হয়েছে। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৮১ হাজার ৪৫৩ কোটি টাকা।

বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) চলতি অর্থবছরের ব্যয়ের পরিকল্পনা ছিল ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা। আগামী বাজেটে যা ২ লাখ ৩০ হাজার কোটি টাকা হতে পারে। এ ছাড়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সংকুচিত মুদ্রানীতির সঙ্গে সমন্বয় করে সরকারি ব্যয় কমানো এবং বাজেট বাস্তবায়নযোগ্য করতেই আকার কমানো হচ্ছে।

২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটে কর ছাড় কমিয়ে রাজস্ব বোর্ড নতুন কর ব্যবস্থা ও প্রশাসনিক উন্নতির মাধ্যমে অতিরিক্ত ৩০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। আগামী অর্থবছরের জন্য রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় তা ৭ দশমিক ৬ শতাংশ বেশি।

এছাড়া দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং খাদ্য মজুত ও বিতরণ ব্যবস্থা সুসংহত করতেই সরকার এ উদ্যোগ নিয়েছে। একইভাবে মুক্তিযোদ্ধাদের মতো জুলাই আন্দোলনের আহত সরকারি গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের আয় করে বিশেষ সুবিধা দেওয়ার ঘোষণা থাকতে পারে এ বাজেটে। নানা মহলের দাবির পরিপ্রেক্ষিতে বাড়ানো হতে পারে ব্যক্তি শ্রেণির করমুক্ত আয়ের সীমা।





বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

আরও...