অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলার কুকরি মুকররিতে বিশ্ব পরিবেশ দিবস পালন

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৫ই জুন ২০২৫ সন্ধ্যা ০৭:০১

remove_red_eye

২২৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক: নানা কর্মসূচির মধ্য দিয়ে ভোলার চরফ্যাশনের বিচ্ছিন্ন দ্বীপ চর কুকরি মুকররিতে আজ বৃহস্পতিবার (৫ জুন) বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয়েছে। ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালি, বৃক্ষরোপণ, চারা বিতরণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে দিবসটি উদ্‌যাপন করা হয়।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস) এডাপটেশন লার্নিং সেন্টারের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল ‘প্রকৃতি ও জীবন ক্লাব, ভোলা’।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ৫ হাজার গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়। পরে স্থানীয় কুকরি মুকররি বাজার, ইউনিয়ন পরিষদ এলাকা এবং লার্নিং সেন্টার চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ অভিযানে প্লাস্টিক ও পলিথিনসহ অন্যান্য অপচনশীল বর্জ্য অপসারণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় ৩৫ জন নারী ও পুরুষ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মকর্তা মোঃ মনিরুল হক, জিজেইউএস শাখা ইনচার্জ মোঃ হোসেন এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...