অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩


৫৮ দিনের নিষেধাজ্ঞা শেষ সাগরে মাছ ধরা শুরু


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮

remove_red_eye

২৪৭

ভোলার জেলে পাড়ায় আনন্দ


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইলিশসহ দেশের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য ভারতের সঙ্গে মিল রেখে সাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞার দীর্ঘ ৫৮ দিন পর  আজ বৃহস্পতিবার থেকে ফের সাগরে মাছ ধরা শুরু হয়েছে। এতে করে ভোলার সামুদ্রগমী জেলেদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে।

ইতোমধ্যেই ভোলার উপকূলের জেলেরা ট্রলার নিয়ে সাগরে মাছ শিকার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভোলার দৌলতখান, চরফ্যাশন, মনপুরা সহ উপকূলের বিভিন্ন ঘাটে ঘাটে জাল,বরফ, মালামাল আর ফিসিং বোট সাজিয়ে সাগরে যাচ্ছে।
দীর্ঘ দিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভোলার মৎস্য অবতরণ কেন্দ্র ও জেলে পল্লীগুলোতে। পাশাপাশি জমজমাট হয়ে উঠেছে জেলার সমুদ্রগামী জেলেদের মাছ ঘাট । জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, সাগরে ৫৮ দিনের অভিযানে ১৪ টি ট্রলিং বোট সহ মোট ১৮টি ট্রলার আটক করা হয়। এসব ট্রলার কে ২ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।