বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১১ই জুন ২০২৫ সন্ধ্যা ০৬:৩৮
২৬২
ভোলার জেলে পাড়ায় আনন্দ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইলিশসহ দেশের মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই মৎস্য আহরণের জন্য ভারতের সঙ্গে মিল রেখে সাগরে ইলিশসহ সামুদ্রিক মাছ ধরার নিষেধাজ্ঞার দীর্ঘ ৫৮ দিন পর আজ বৃহস্পতিবার থেকে ফের সাগরে মাছ ধরা শুরু হয়েছে। এতে করে ভোলার সামুদ্রগমী জেলেদের মধ্যে আনন্দ উৎসব বিরাজ করছে।
ইতোমধ্যেই ভোলার উপকূলের জেলেরা ট্রলার নিয়ে সাগরে মাছ শিকার যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভোলার দৌলতখান, চরফ্যাশন, মনপুরা সহ উপকূলের বিভিন্ন ঘাটে ঘাটে জাল,বরফ, মালামাল আর ফিসিং বোট সাজিয়ে সাগরে যাচ্ছে।
দীর্ঘ দিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে ভোলার মৎস্য অবতরণ কেন্দ্র ও জেলে পল্লীগুলোতে। পাশাপাশি জমজমাট হয়ে উঠেছে জেলার সমুদ্রগামী জেলেদের মাছ ঘাট । জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, সাগরে ৫৮ দিনের অভিযানে ১৪ টি ট্রলিং বোট সহ মোট ১৮টি ট্রলার আটক করা হয়। এসব ট্রলার কে ২ লক্ষ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছের প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গত ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত সাগরে ৫৮ দিনের জন্য মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত