অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

সংস্কার ব্যতীত কোন গ্রহণযোগ্য নির্বাচন হওয়া অসম্ভব: মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৫ই জুন ২০২৫ রাত ১১:৪২

remove_red_eye

২৫৬

ভোলার বাংলাবাজারে ইসলামী আন্দোলনের আয়োজিত গণ সমাবেশে

বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, আগে হোক পরে হোক গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। আর সংস্কার ব্যতীত কোন গ্রহণযোগ্য নির্বাচন হওয়া অসম্ভব। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে একটা কথার ওপর আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সেটি হলো যে দলের মধ্যে চাঁদাবাজ, খুনি, ধর্ষক আছে, অবৈধ সম্পত্তির মালিক যাদের হাতে মধ্যে খুনের রক্ত লেগে আছে ওই দলকে আগামীতে আমরা ভোট দেবো না। ওদের দল করবো না এবং ওদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবো।
রবিবার (১৫ জুন) বিকেলে ভোলার উপশহর বাংলাবাজার চত্বরে ইসলামী আন্দোলন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ও বাংলাবাজার আঞ্চলিক শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 
তিনি আরো বলেন, গত ৫ আগস্টের পর বিএনপি নিজেদের মধ্যে আত্মকলহে ১২০জনের বেশী খুন হয়েছে। আমরা এতোদিন দেখেছি এক দল অন্য দলকে দলের লোককে খান করে হত্যা করে। আর এখন দেখি বিএনপি বিএনপিকে হত্যা করে খুন করে। যারা নিজেদের দলের লোকের জন্য নিরাপদ না তাদের কাছে দেশের জনগন নিরাপদ হবে কিভাবে। আমরা দেখছি বিএনপি প্রতিনিয়ত কমিটি গঠন নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে। যে দল নিজেদের কমিটি গঠন করতে পারে না সেই দলকে ক্ষমতায় নিলে তারা দেশকে কিভাবে শান্তিতে রাখবে।

সাংবাদিকদের  এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো তাদের সুবিধা মত নির্বাচন চাইবে,  এটা দোষের কিছু নয়। তবে  অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে জনগণের স্বার্থের দিকে লক্ষ রাখতে হবে। কখন এবং কীভাবে নির্বাচন দিলে জনগণের স্বার্থ রক্ষা হবে নির্বাচন কমিশনকে সেভাবেই নির্বাচন আয়োজন করতে হবে। কোন রাজনৈতিক দলের চাপে নয়। 
সমাবেশে ইসলামী আন্দোলন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা আবু সালেহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহসভাপতি মাওলানা এম ওবায়েদুর রহমান, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আখতার হোসেন, দক্ষিণ দিঘলদী ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা তজুল ইসলাম, ভোলা সদর থানার সেক্রেটারি মাওলানা শরীফ বিন রফিক।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...