বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৫ই জুন ২০২৫ রাত ১১:৪২
২৭৪
ভোলার বাংলাবাজারে ইসলামী আন্দোলনের আয়োজিত গণ সমাবেশে
বাংলার কণ্ঠ প্রতিবেদক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই বলেছেন, আগে হোক পরে হোক গ্রহণযোগ্য নির্বাচন হতে হবে। আর সংস্কার ব্যতীত কোন গ্রহণযোগ্য নির্বাচন হওয়া অসম্ভব। তিনি আরো বলেন, আগামী নির্বাচনে একটা কথার ওপর আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। সেটি হলো যে দলের মধ্যে চাঁদাবাজ, খুনি, ধর্ষক আছে, অবৈধ সম্পত্তির মালিক যাদের হাতে মধ্যে খুনের রক্ত লেগে আছে ওই দলকে আগামীতে আমরা ভোট দেবো না। ওদের দল করবো না এবং ওদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করবো।
রবিবার (১৫ জুন) বিকেলে ভোলার উপশহর বাংলাবাজার চত্বরে ইসলামী আন্দোলন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন ও বাংলাবাজার আঞ্চলিক শাখা আয়োজিত গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ও সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, গত ৫ আগস্টের পর বিএনপি নিজেদের মধ্যে আত্মকলহে ১২০জনের বেশী খুন হয়েছে। আমরা এতোদিন দেখেছি এক দল অন্য দলকে দলের লোককে খান করে হত্যা করে। আর এখন দেখি বিএনপি বিএনপিকে হত্যা করে খুন করে। যারা নিজেদের দলের লোকের জন্য নিরাপদ না তাদের কাছে দেশের জনগন নিরাপদ হবে কিভাবে। আমরা দেখছি বিএনপি প্রতিনিয়ত কমিটি গঠন নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে। যে দল নিজেদের কমিটি গঠন করতে পারে না সেই দলকে ক্ষমতায় নিলে তারা দেশকে কিভাবে শান্তিতে রাখবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো তাদের সুবিধা মত নির্বাচন চাইবে, এটা দোষের কিছু নয়। তবে অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনকে জনগণের স্বার্থের দিকে লক্ষ রাখতে হবে। কখন এবং কীভাবে নির্বাচন দিলে জনগণের স্বার্থ রক্ষা হবে নির্বাচন কমিশনকে সেভাবেই নির্বাচন আয়োজন করতে হবে। কোন রাজনৈতিক দলের চাপে নয়।
সমাবেশে ইসলামী আন্দোলন দক্ষিণ দিঘলদী ইউনিয়ন শাখার সভাপতি হাবিবুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের ভোলা জেলা উত্তরের সেক্রেটারি মাওলানা আবু সালেহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভোলা জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান মোমতাজী, সহসভাপতি মাওলানা এম ওবায়েদুর রহমান, সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আখতার হোসেন, দক্ষিণ দিঘলদী ইউনিয়ন শাখার উপদেষ্টা মাওলানা তজুল ইসলাম, ভোলা সদর থানার সেক্রেটারি মাওলানা শরীফ বিন রফিক।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত