অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ১০ই জুলাই ২০২৬ | ২৬শে আষাঢ় ১৪৩৩

ভোলায় আরো ১৭ জনের করোনা শনাক্ত, জেলায় মোট ৩১৯

অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ৫ই জুলাই ২০২০ রাত ০২:০০

remove_red_eye

৬৬৪

অচিন্ত্য মজুমদার: ভোলায় গত ২৪ ঘণ্টায় আরো ১৭ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩১৯ জনে। এদের মধ্যে ১২৭ জন ইতিমধ্যেই সুস্থ্য হয়েছেন। আজ শনিবার (০৪ জুলাই) বিকেলে ভোলার সিভিল সার্জন রতন কুমার ঢালী এতথ্য নিশ্চিত করেন। নতুন আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ৩ জন, দৌলতখানে ১ জন, বোরহানউদ্দিনে ৩ জন, লালমোহনে ৫ জন,  তজুমদ্দিনে ৩ জন ও চরফ্যাশন উপজেলায় ২ জন রয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৩১৯ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১২৭ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৪৩ জনের মধ্যে সুস্থ ৫৪ জন। দৌলতখানে আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ৮ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ১৬ জন। লালমোহনে আক্রান্ত ৩৭ জনের মধ্যে সুস্থ ১৫ জন। চরফ্যাশনে আক্রান্ত ৪১ জনের মধ্যে সুস্থ ২৩, মনপুরা উপজেলায় আক্রান্ত ১৩ জনের মধ্যে সুস্থ ৯ এবং তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ১৯ জনের মধ্যে সুস্থ ২ জন। আক্রান্তদের মধ্যে ২ জন ভোলা জেনারেল হাসপাতালে করোনা আইসোলেশন ইউনিটে আছে। বাকিরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে হোম আইসোলেশনে আছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে।

সিভির সার্জন কার্যালয় সূত্র আরো জানায়, এ পর্যন্ত ভোলা জেলায় ৩৭৬৯ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৫১১ জনের। তার মধ্যে ৩১৯২ জনের রির্পোট নেগেটিভ এবং ৩১৯ জনের পজেটিভ। এছাড়া ২৫৮ জনের রির্পোট এখনো আসেনি।

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আগামী পাঁচ বছরে ৯ লাখ বেকারের কর্মসংস্থানের পরিকল্পনা কর্মসংস্থান ব্যাংকের

আরও...