অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির আহ্বান তারেক রহমানের

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে জুন ২০২৫ সন্ধ্যা ০৭:২১

remove_red_eye

২৪৬

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ জোরদার করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

আন্তর্জাতিক সম্প্রদায়কে নিশ্চিত করতে হবে যে এই সংকট সমাধানে সকল পক্ষের দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত,’ আজ বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা লিখেছেন।

পোস্টে তিনি বিশ্বজুড়ে লক্ষ লক্ষ জোরপূর্বক বাস্তুচ্যুত মানুষের সাথে সংহতি প্রকাশ করেছেন।

তিনি বলেন, বাংলাদেশের জন্য, ‘এটি কেবল একটি বিশ্বব্যাপী সংকট নয়, বরং আমাদের দৈনন্দিন বাস্তবতা। কক্সবাজারে ১৪ লক্ষেরও বেশি রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মানবিক দায়িত্বের প্রতি বাংলাদেশের অঙ্গীকার বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে।’ 

তিনি উল্লেখ করেন, তবে, এই সংকট বিশ্বের সবচেয়ে গুরুতর মানবিক সংকটগুলোর মধ্যে একটি হিসেবে রয়ে গেছে এবং এর বোঝা বাংলাদেশের জন্য ক্রমশ অসহনীয় হয়ে উঠছে। 

তারেক রহমান রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং স্বেচ্ছায় প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বৃদ্ধির জন্য অন্তর্বর্তকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি সকলকে এই শান্তিপূর্ণ ও ন্যায্য ব্যবস্থার প্রতি অঙ্গীকার জোরদার করার আহ্বান জানিয়েছেন যাতে সকল শরণার্থী তাদের নিজ দেশে ফিরে যেতে পারে।

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আগামীকাল

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

আরও...