অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ২৯শে আগস্ট ২০২৬ | ১৪ই ভাদ্র ১৪৩৩

বৃষ্টিপাত কমছে, বাড়ছে গরম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুন ২০২৫ সন্ধ্যা ০৬:০৭

remove_red_eye

৪০৬

এবারে বর্ষা মৌসুমে শুরু থেকে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হচ্ছে। গত ২২ জুনের পর থেকে ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত কমেছে। ফলে ভ্যাপসা গরম বেড়েছে।

আবহাওয়া অফিস বলছে, দেশের উত্তর পশ্চিমাঞ্চল ছাড়া অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে।

আবহাওয়াবিদ আফরোজা সুলতানা বলেন, বর্ষাকালে বৃষ্টি বিচ্ছিন্নভাবে হয়। প্রতিদিন কোথাও না কোথাও বৃষ্টিপাত থাকবে। এখন উত্তর পশ্চিমাঞ্চল আর সিলেটে বেশি বৃষ্টি হচ্ছে। আবার উপকূলীয় অঞ্চলে বৃষ্টি কমছে। আগামীকাল থেকে উপকূলীয় জেলায় বৃষ্টি বাড়বে।

তিনি বলেন, ঢাকায়ও বৃষ্টিপাত কমছে। আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। আগামীকাল বুধবার ঢাকায় বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার (২৪ জুন) আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার সকাল ৬টা থেকে আজ সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৩৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে ডিমলায়। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস মোংলায়।

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

লালমোহন উপজেলা শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের কমিটি গঠন

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে প্রথম দিনেই উত্তপ্ত সংসদ

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

এটি প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তব্য, হাসনাতকে স্বরাষ্ট্রমন্ত্রী

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালে ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

মক্কা চুক্তি বিশ্ব মুসলিম পরিবারের আত্মরক্ষার বিষয়: পররাষ্ট্রমন্ত্রী

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা পাঠাবে বাংলাদেশ

আরও...