বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১লা জুলাই ২০২৫ রাত ০৮:২১
৩৯৫
দেশের ইতিহাসে জুলাই মানেই আরেকটি রাজনৈতিক উত্তাল অধ্যায়ের নাম। ২০২৪ সালের জুলাই মাসটি ছিল স্বাধীনতার পর অন্যতম রক্তাক্ত ও তাৎপর্যপূর্ণ এক সময়। ওই মাসে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে পতন ঘটে ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের। তবে এই বিজয়ের পেছনে লুকিয়ে আছে এক হাজার চারশ শহীদ এবং প্রায় বিশ হাজার আহত মানুষের আত্মত্যাগের করুণ গল্প।
২০২৪ সালের ৫ জুন হাইকোর্ট সরকারি প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা সহ সমগ্র কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে। এই রায়ের পর থেকেই দেশে শুরু হয় কোটা বিরোধী আন্দোলন। আর ঠিক ১ জুলাই সেই আন্দোলন রূপ নেয় একটি বৃহত্তর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। সেদিন থেকেই শুরু হয় শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতনের গল্প।
কিন্তু ক্ষমতার মোহে অন্ধ হয়ে পড়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে সম্মান না জানিয়ে, বরং গণমাধ্যমে তাদের ‘রাজাকার’ তকমা দেন। এর পরপরই ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। কোটা বিরোধী আন্দোলন রূপ নেয় আওয়ামী ফ্যাসিবাদের পতনের দাবিতে উত্তাল এক গণআন্দোলনে।
সরকার আন্দোলন দমনে সর্বশেষ চেষ্টা হিসেবে ১৮ ও ১৯ জুলাই দেশের ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে ছাত্র-জনতার ওপর চালায় চরম দমন-পীড়ন। চালানো হয় গুলিবর্ষণ, গ্রেফতার ও নির্যাতন। কিন্তু তাতেও থামানো যায়নি জনগণের ক্ষোভ। বরং বন্দুকের মুখেও নিভে যায়নি সেই আগুন। শেষ পর্যন্ত সেই আগুনেই পুড়ে ছারখার হয়ে যায় স্বৈরাচারের সিংহাসন।
২০২৪ সালের ৩ আগস্ট ঢাকার কেন্দ্রস্থল শহীদ মিনার চত্বরে লাখো মানুষের জমায়েতে এক দফা দাবি জানানো হয়—শেখ হাসিনার পদত্যাগ। তার ঠিক পরদিন, ৪ আগস্ট, মরণ কামড় দেয় আওয়ামী লীগ। পুলিশের সঙ্গে অস্ত্র নিয়ে মাঠে নামে তাদের নেতাকর্মীরা। একদিনেই প্রাণ হারান শতাধিক মানুষ। এরপর ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।
তার এই প্রস্থানের মধ্য দিয়ে অবসান ঘটে দীর্ঘ ১৬ বছরের এক দুঃসহ, রক্তাক্ত, স্বৈরাচারী অধ্যায়ের। শুরু হয় নতুন বাংলাদেশের স্বপ্ন। যে জুলাই দেখিয়েছিল বৈষম্যহীন এক দেশ গঠনের আশা সেই আশার কতটা বাস্তবায়ন হবে, কতটা রয়ে যাবে স্বপ্নই সেই প্রশ্নই এখন ঘুরে ফিরে বেড়ায় কোটি মানুষের মনে।
জুলাই ২০২৪ কেবল একটি মাস নয়, এটি একটি ইতিহাস, একটি ত্যাগের উপাখ্যান এবং জনগণের জাগরণের রূপক। সেই মাস স্মরণ করিয়ে দেয়, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধই পারে স্বৈরাচারকে পরাজিত করতে। তবে নতুন বাংলাদেশের পথ কতটা সুগম হবে, তা নির্ভর করছে সেই ইতিহাসের পাঠকে আমরা কতটা ধারণ করতে পারি, তার ওপর।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত