অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

দেশ গঠনে আমরা আপস করবো না: নাহিদ ইসলাম

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

২০৪

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদ হটিয়েছি। আমাদের এবারের যাত্রা দেশ গঠনের। দেশ গঠনে আমরা আপস করবো না।

এনসিপি গত ১ জুলাই থেকে বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে দেশব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচি পালন করছে।

পদযাত্রার সপ্তম দিনে আজ দলটির নেতাকর্মীরা নাটোরে এসে পৌঁছে। নাটোর শহরের স্টেশন বাজার থেকে শুরু করে পুরো শহর প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকায় পথসভা করে দলটি৷ পথসভায় নাহিদ এসব কথা বলেন৷

নাহিদ বলেন, আমরা স্পষ্টভাবে বলেছি, ফ্যাসিবাদী সরকারের পতন হলেই হবে না। দেশ সংস্কারের মাধ্যমে নতুন করে এই বাংলাদেশকে গঠন করতে হবে। যেখানে গণতন্ত্র থাকবে, সমতা থাকবে, ইনসাফ থাকবে। একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন দেশ গড়া গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা। কিন্তু ৫ আগস্টের পর অনেকেই সেই আকাঙ্ক্ষা থেকে সরে এসেছে। ঐক্যবদ্ধভাবে যেভাবে আমরা ফ্যাসিবাদ হটিয়েছি। সে ঐক্য দিয়ে আমরা দেশ গঠন করতে পারবো।

নাহিদ বলেন, নাটোরের কর্মসূচি শুরু করার আগে স্থানীয় নেতাকর্মীদের বাধা দেওয়া হয়। যারা বিগত সময়ে ব্যানার ছিঁড়ে কর্মসূচিতে বাধা দিয়েছিল তাদের এদেশে ঠাই হয় নাই। আপনারা ভুলে যাবেন না।

জুলাই ঘোষণাপত্র নিয়ে নাহিদ বলেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে আমরা কোন টালবাহানা মেনে  নেবো না। আমরা বলছি, দেশের মৌলিক সংস্কার প্রয়োজন। আমরা বলছি, গণঅভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। গণঅভ্যুত্থানে যে সব ভাইয়েরা নেমে এসেছে, জীবন দিয়েছে তাদের স্বীকৃতি দিতে হবে। এর জন্য প্রয়োজন জুলাই ঘোষণাপত্র ও সনদপত্র।

৩ আগস্ট শহীদ মিনার থেকে ইশতেহার ঘোষণা দেয়ার কথা উল্লেখ করে নাহিদ বলেন, সেই ইশতেহারে আপনাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তির কথা থাকবে৷ নতুন বাংলাদেশের রূপরেখা থাকবে। আপনাদের অধিকারের জন্য আমরা সব সময় রাজপথে থাকবো। দেশ গঠনে আমরা অঙ্গীকারবদ্ধ।

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

আরও...