অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে রাজনীতিকদের শুদ্ধ হতে হবে: গভর্নর

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০০

remove_red_eye

২৪৪

আর্থিক খাতে অতীতে রাজনৈতিক হস্তক্ষেপ হয়েছে, যা আর্থিক খাতে ঝুঁকি তৈরি করেছে। আগামীতে এ ধরনের লুটপাট বন্ধ করতে হলে রাজনীতিকদের শুদ্ধ হওয়ার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

সোমবার (৭ জুলাই) ব্যাংক খাতে রিস্ক বেইজ সুপারভিশন পদ্ধতি চালুর অগ্রগতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা  বলেন। কেন্দ্রীয় ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কেন্দ্রে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। গভর্নর বলেন, ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্তশাসনের প্রয়োজন। এজন্য ব্যাংক কোম্পানি আইন পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, আগামী বছরের জানুয়ারি থেকে সব ব্যাংকে রিস্ক বেইজ সুপারভিশন (আরবিএস) পদ্ধতি শুরু করবে বাংলাদেশ ব্যাংক। এর পূর্ব-প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ২০টি ব্যাংকের সঙ্গে পাইলটিং শেষ হয়েছে, বাকি ব্যাংকগুলোতে পাইলটিং আগামী জুনের মধ্যে শেষ হবে।

ছয়টি ব্যাংক একীভূত হওয়ার বিষয়ে গভর্নর বলেন, এসব ব্যাংকের সম্পদের মান নিরূপণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একীভূত করার কাজও এগিয়ে চলেছে। যদি কোনো ব্যাংক একীভূত হতে না চায় তাদের কাছে সুনির্দিষ্ট বক্তব্য জানতে চাওয়া হবে। যদি তারা সুনির্দিষ্ট পরিকল্পনা দিতে পারে তাহলে তাদের বক্তব্য-প্রস্তাব বিবেচনা করা হবে।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, নুরুন নাহারসহ  অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

আরও...