বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৭ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:০১
২৩৯
শিক্ষা উপদেষ্টা প্রফেসর ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, আমাদের দেশেই আমাদের অধিকার ছিল না। প্রজায় পরিণত হয়ে ছিলাম। ছাত্র সমাজ জুলাইয়ে আমাদেরকে মুক্তি এনে দিয়েছে। তাই তাদের এমন শিক্ষা ব্যবস্থা হবে, যা ছাত্রদের দক্ষ করে তুলবে। নৈতিক ও মানবিক করবে, সেই শিক্ষার শুরুটা যেন আমরা করে যেতে পারি।
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার গকুলদাশের বাগ এলাকার জামেয়া ইসলামিয়া আলিম মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। নতুন বাংলাদেশ গড়ার সামনের সারির কারিগর হবে কারিগরি শিক্ষার্থীরা। এটাই আমার বিশ্বাস। কেননা হাতে কলমে কাজ করার সময় এখন আমাদের চলে এসেছে। বিশ্ব ব্যাবস্থা এখন এমন জায়গায় গিয়েছে যে আমাদেরকে এখন প্রযুক্তি শিখতে হবে। সেইসঙ্গে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থারও আধুনিকায়ন করতে হবে। রাষ্ট্রও চায় তারা যেনো কারিগরি দক্ষতা গ্রহণ করে।’
উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের স্মরণ করে বলেন, জুলাই আমাদের গর্বের মাস। ছাত্রদের ত্যাগের বিনিময়ে আমরা আমাদের অধিকার পেয়েছি। আমি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আহ্বান জানাবো জুলাইয়ে প্রোগ্রাম করে শহীদদের স্মরণ করতে। আন্দোলনে যারা আহত হয়েছে তাদের প্রতি সাধ্য মতো হাত বাড়িয়ে দেওয়া। রাষ্ট্র তার সাধ্য মতো তাদের জন্য করছে। আহত ও নিহতদের পরিবারকে সাহায্য করার দায়িত্ব আমাদের সকলের।
তিনি আরো বলেন, নির্বাচিত হয়ে যারা পরবর্তীতে জনপ্রতিনিধি হয়ে আসবে তারা এবং আমরা মিলে জনগণের যে স্বপ্ন, সমাজকে ঢেলে সাজানোর যে স্বপ্ন সেটি নিয়ে কাজ করবো।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার।
এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার
চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান
স্থানীয় নির্বাচনে ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার: ইসি সচিব
নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প
সমুদ্রবন্দরে ৩, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
সেপ্টেম্বরেও বাড়বে না জ্বালানি তেলের দাম
গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণে তিনজনের মৃত্যুদণ্ড, অপহরণ মামলায় যাবজ্জীবন
বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে নিয়ে উধাও সাবেক প্রেমিক
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত