অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় গৃহবধূকে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৯ই জুলাই ২০২৫ সন্ধ্যা ০৭:৪৬

remove_red_eye

৪৬৬

এবার সিধকেটে ঘরে ঢুকে ধর্ষণ, ভুক্তভোগী নারী হাসপাতালে ভর্তি

বাংলার কণ্ঠ প্রতিবেদক : উপকূলীয় দ্বীপ জেলা ভোলার তজুমদ্দিন উপজেলায় পর পর দুটি ধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতে ফের সদর উপজেলার রাজাপুর ইউনিয়নে সিধকেটে ঘরে ঢুকে গৃহবধূকে মারধর করে ধর্ষণ করে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। আজ বুধবার দুপুরে ভুক্তভোগী ওই নারীকে ভোলার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন মামলা দায়ের না হলেও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।

হাসপাতালে চিকিৎসাধীন ধর্ষণের শিকার ভুক্তভোগী গৃহবধূ জানান, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের মঙ্গলবার সে তার দুই সন্তান নিয়ে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। মধ্যরাতে তার ঘরের মাটিতে সিধকেটে স্থায়ী যুবক মোঃ কামাল হোসেন ও তার এক সহযোগী ঘরে মধ্যে প্রবেশ করে। এরপর তাকে মারধরের পর হাত পা বেঁধে জোরপূর্বক  অত্যাচার করে (ধর্ষণ )করে ভিডিও ধারণ করে। এসময় ছেলের গলায় ও তাকে দা ধরে ভয়ভীতি দেখায়। এমনকি বিষয়টি জানাজানি হলে ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী ওই গৃহবধূ। তিনি আরো বলেন,স্বামী জেলার বাইরে থাকায় সকালে ওই গৃহবধূর তার বাবার বাড়ি বিষয়টি জানালে তারা তাকে উদ্ধার করে প্রথমে ভোলা সদর মডেল থানায় ও পরে ভোলা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা ও মেডিকেল পরীক্ষা শেষে বর্তমানে ওই গৃহবধূ হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন আছে। এ ঘটনার সাথে জড়িতদের বিচার দাবি করেন ভুক্তভোগী ওই নারী ও তার পরিবারের সদস্যরা।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে ভুক্তভোগী ওই নারীকে দেখতে এসে এঘটনার সাথে যারা জড়িত তাদের বিচার দাবী করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ হারুন চৌকিদার ।
এদিকে ধর্ষণের শিকার ওই গৃহবধূ বর্তমানে আশঙ্কা মুক্ত রয়েছে বলে জানিয়েছেন ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তায়েবুর রহমান। ধর্ষণের শিকার গৃহবধূর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাচনাইন পারভেজ জানান, বিষয়টি জানার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখনো মামলা হয়নি।পুলিশের পক্ষ থেকে তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনুক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর সাথে যদি কেউ জড়িত থাকে তার বিরুদ্ধে কঠোর আইনুক ব্যবস্থা গ্রহণের কথা জানাতে তিনি।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...