বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ৯ই জুলাই ২০২৫ রাত ১০:৪৪
৩০৭
জনজীবন বিপর্যস্ত বিভিন্ন স্থানে জলাবদ্ধতা ৬ দিন ধরে ১০ নৌ রুটে লঞ্চ সি-ট্রাক চলাচল বন্ধ
বাংলার কণ্ঠ প্রতিবেদক : মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় বুধবার সকাল থেকে এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে। মঙ্গলবার রাত থেকে বুধবার প্রায় দিন ব্যাপী মুশুল ধারে বৃষ্টি হয়েছে। ভোলা জেলায় ২৪ ঘন্টায় ১৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে । আকাশ মেঘাচ্ছন্ন অবস্থায় মাঝারি বৃষ্টি এখনো হচ্ছে। এদিকে টানা বৃষ্টিতে ভোলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা বৃষ্টির কারণে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না।
এদিকে সাধারণ শ্রমজীবী মানুষ পড়েছেন সবচেয়ে বিপাকে। সড়কে মানুষের উপস্থিতি কম থাকায় অটোরিকশা চালকদের আয় কমে গেছে। এদিকে সাগর উত্তাল হওয়ায় বুধবার সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেতজারি করা রয়েছে । এত করে আজসহ টানা ৬ দিন ধরে ভোলা জেলার ইলিশ থেকে লক্ষীপুর, মনপুরা -ঢাকা, হাতিয়া - ঢাকা সহ অভ্যন্তরীণ ১০ টি নৌ রুটে যাত্রীবাহী লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ রয়েছে। লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় যাত্রীরা রয়েছেন চরম ভোগান্তিতে। তবে ভোলা - ইলিশা রুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। এ রুটে লঞ্চ ও সি- ট্রাক চলাচল বন্ধ থাকায় ফেরিতে যাত্রীদের পারাপার করেছেন।
ভোলা আবহাওয়া অফিসের দায়িত্বরত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জানান, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রয়েছে। গতকালের চেয়ে বৃষ্টি পাত আরো বেশী হয়েছে। মঙ্গলবার ভোলা জেলায় সকাল ৬ পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৭৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর বুধবার সকাল ৬টা পর্যন্ত । এতে করে শহরের চরনোয়াবাদ এলাকার সহ বিভিন্ন স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। টানা ৬ দিনে মোট ৩০৫.৯ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তিনি আরো জানান, আগামী ১২ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে বিআইডব্লিউটিএর ভোলা নদী বন্দরের পরিবহন পরিদর্শক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন জানিয়েছেন, সমুদ্র উত্তাল হওয়ায় সমুদ্র বন্দর গুলোতে আজো ৩ নাম্বার সতর্ক সংকেত জারি করা রয়েছে । তাই বুধবার টানা ৬ দিন ভোলার ইলিশা - লক্ষীপুর, দৌলতখান - আলেকজান্ডার, তজুমদ্দিন - মনপুরা ,মনপুরা - ঢাকা, হাতিয়া- ঢাকা, চরফ্যাশন - ঢাকা রুটসহ অভ্যন্তরীণ ১০ টি রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই রুট গুলোতে লঞ্চ চলাচল বন্ধ থাকবে । অবৈধ নৌযান চলাচল বন্ধ তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহের উদ্যোগ নিয়েছেন।
সাইবার নিরাপত্তা আইনসহ বিভিন্ন আইন সংশোধনের চেষ্টা চলছে : ভোলায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী
আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের বিদেশে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার
লালমোহনে স্পিকারকে ছাত্রদলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত