অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ | ১৫ই ভাদ্র ১৪৩৩

ভোলায় তিন শিক্ষাপ্রতিষ্ঠানে সবাই ফেল, হতবাক অভিভাবকরা

বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জুলাই ২০২৫ বিকাল ০৩:৩৯

remove_red_eye

২৯৭

বাংলার কণ্ঠ প্রতিবেদক : সদ্য ঘোষিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ভোলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী ফেল করেছে। যা সত্যিই উদ্বেগজনক।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় দেশের মোট ১১টি শিক্ষাবোর্ড একযোগে ফলাফল প্রকাশ করে। ওই ফলাফল প্রকাশের পর ভোলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের এমন তথ্য উঠে এসেছে।

জানা গেছে, এ বছর সদ্য ঘোষিত এসএসসি পরীক্ষায় ভোলার ৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কেউই পাশ করেনি! প্রতিষ্ঠানগুলো হচ্ছে, চরফ্যাশন উপজেলার শামীম মেমোরিয়াল বালিকা নিন্ম মাধ্যমিক বিদ্যালয়। এসএসসিতে এ প্রতিষ্ঠান থেকে ৬ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছিল, যার একজনও পাশ করেনি। একই উপজেলার ফরিদাবাদ নিন্ম মাধ্যমিক বিদ্যালয় থেকে ২২ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। সেই স্কুলেরও কোনো পরীক্ষার্থী পাশ করেনি।

এছাড়াও তজুমদ্দিন উপজেলার নিশ্চিন্তপুর সিকদার বাজার এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় থেকে এ বছর ২৮ জন পরীক্ষার্থী অংশ নিলেও একজন পরীক্ষার্থীও পাশ করতে পারেনি।

এ ব্যাপারে ৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, তাদের প্রতিষ্ঠান থেকে যে ক’জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে, তারা সবাই ফেল করেছে। এ বিষয়টি তারা কোনোভাবে মানতে পারছেন না। সব যে খারাপ এমনটাও নয়, তাদের মধ্যে ভালো পরীক্ষার্থীও ছিল। কিন্তু, কীভাবে কি হলো তা নিয়ে তারা দ্বিধা-দ্বন্দ্বের মধ্যে পড়েছেন। এমন ফলাফলে তারা হতাশ হয়েছেন। শিক্ষার্থীরাও কান্নায় ভেঙে পড়েছেন। শিক্ষকরা বলছেন, এ বিষয়ে ফল পুনঃনিরীক্ষণের জন্য পরীক্ষার্থীদেরকে আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...