অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ | ৮ই কার্তিক ১৪৩৩


অভ্যুত্থানে নারীদের গৌরবময় ভূমিকার ওপর চলচ্চিত্র প্রদর্শন সোমবার


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৩ই জুলাই ২০২৫ বিকাল ০৫:৪৮

remove_red_eye

৩০৩

জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের গৌরবময় ভূমিকা নিয়ে আগামীকাল (১৪ জুলাই) ৬৪ জেলা ও দেশের সব বিশ্ববিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হবে। জুলাই পুনর্জারগণ অনুষ্ঠানমালা-২০২৫ পালন উপলক্ষে সম্প্রতি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রদর্শনীতে ১৪ জুলাইয়ের Remembrance মিউজিক্যাল ভিডিও শেয়ার করা হবে, যার থিম মিউজিক হবে ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’।

জুলাই পুনর্জারগণ অনুষ্ঠানমালার কর্মসূচি অনুযায়ী এ দিন Testimony of a martyr’s family ডকুমেন্টাারি প্রচার করা হবে। নারায়ণগঞ্জের দুই চোখ হারানো জুলাইযোদ্ধা মাহবুবুল আলমের স্মৃতিচারণের ভিডিও শেয়ার করা হবে।

এছাড়া রাত ৯টা থেকে টিএসসিতে বিদেশি মিডিয়ায় বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা, জুলাই নারীদের অবদান এবং আবরার ফাহাদকে নিয়ে চলচ্চিত্র প্রদর্শন ও জুলাইয়ের গানের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

 

গত বছরের ১৪ জুলাই রাজাকার স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা স্রোতের মতো বেরিয়ে এসে আন্দোলনে নতুন প্রাণের সঞ্চার ঘটায়। এই ঘটনা স্মরণে সোমবার রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সেই জীবন্ত মুহূর্তকে প্রদর্শন করা হবে। এদিকে জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে প্রত্যেক জেলায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ স্থাপন করা হবে।

‘Notes on July’ কর্মসূচি পালন উপলক্ষ্যে এ গণ-অভ্যুত্থানের কিছু নির্বাচিত ছবি দিয়ে পোস্টকার্ড ডিজাইন করা হবে যা স্বেচ্ছাসেবকরা জনসমাগমের কাছে নিয়ে যাবেন এবং জনগণ ইচ্ছামতো পোস্টকার্ডে নিজেদের জুলাই অভিজ্ঞতা লিখতে পারবেন। এছাড়াও জুলাইয়ের টি-শার্ট, হেডব্যান্ড তৈরি ও বিতরণ করা হবে।





গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আরও...