অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

গোপালগঞ্জে মুখোশ পরে পুলিশের গাড়িতে আগুন, আহত ৫

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই জুলাই ২০২৫ সকাল ১১:৫১

remove_red_eye

২৭৯

গোপালগঞ্জে মুখোশ পরে পুলিশের পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (১৬ জুলাই) সকাল ৯টায় সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে পুলিশের একটি গাড়ি দুর্গাপুর ইউনিয়নের খাটিয়াঘর এলাকায় টহল দিচ্ছিল। হঠাৎ ৪০-৫০ জনের একটি দুর্বৃত্ত পুলিশের গাড়িকে লক্ষ্য করে হামলা করে। পরে তারা গাড়িতে অগ্নিসংযোগ করে। এতে গাড়িতে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন।

এসময় হামলাকারীরা পুলিশ সদস্যদের অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। খবর পেয়ে পাশে টহলরত অন্য একটি পুলিশের গাড়ি ঘটনাস্থলে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক স্থানীয় এক নারী বলেন, ‘সবাই মুখোশ পরে এসেছিলেন। হঠাৎ তারা পুলিশের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। আমরা কাছে আসতে গেলে আমাদেরও বাধা দেয়।’ এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। আমরা চেষ্টা চালাচ্ছি দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য।’

এদিকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ (বুধবার) গোপালগঞ্জে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির নেতারা। এ নিয়ে জেলাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। তাদের পথসভাকে কেন্দ্রে করে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...