বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬
২১৬
যুক্তরাষ্ট্র, কানাডা এবং সুইজারল্যান্ডে নতুন রাষ্ট্রদূত নিয়োগ করেছে সরকার।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কানাডায় বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহানকে জেনেভায় জাতিসংঘের মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে জেনেভায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক মো. আরিফুল ইসলামকে ওয়াশিংটনে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
জেনেভা ও ওয়াশিংটনে বাংলাদেশের নতুন দূত হিসেবে নাহিদা সোবহান ও আরিফুল ইসলামের জন্য বাংলাদেশ সরকারের প্রস্তাব (অ্যাগ্রিমো) গ্রহণ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। চলতি মাসেই প্রস্তাবিত দূতদের গ্রহণ করার বিষয়টি বাংলাদেশ সরকারকে নিশ্চিত করা হয়েছে।
নাহিদা সোবহান বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৫তম ব্যাচের কর্মকর্তা। তিনি কানাডায় হাইকমিশনার হিসেবে নিযুক্তির আগে জর্ডানে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন।
যুক্তরাষ্ট্রে নিয়োগ লাভ করা বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আরিফুল ইসলাম বিসিএস (পররাষ্ট্র ক্যাডার) ১৭তম ব্যাচের কর্মকর্তা। তিনি এর আগে শ্রীলঙ্কায় বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।
এদিকে সদ্যবিদায়ী পররাষ্ট্র সচিব এম জসীম উদ্দিনকে কানাডায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যদিও তার অ্যাগ্রিমো এখনো সরকারের কাছে আসেনি। তবে খুব শিগগির চলে আসবে বলে আশা করা হচ্ছে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত