অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩


প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন হবে : প্রেস সচিব


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৫৬

remove_red_eye

২৮৮

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের জন্য যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে এবং নির্বাচন এক দিনও পেছাবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার কুমিল্লা বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘টেডএক্স কুমিল্লা ইউনিভার্সিটি’ অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। কুমিল্লার কোটবাড়ীতে অবস্থিত বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) ময়নামতি অডিটরিয়ামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শফিকুল আলম বলেন, নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যে সময়ের ভেতরে নির্বাচন হওয়ার কথা বলেছেন, ঠিক সেই সময়ের মধ্যেই নির্বাচন হবে। নির্বাচন নির্ধারিত সময়ের চেয়ে এক দিনও পেছানো হবে না। আপনারা দেখবেন অত্যন্ত সুন্দর পরিবেশে শান্তিপূর্ণ একটা নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সেরা একটি নির্বাচন উপহার দেবে বর্তমান সরকার। 

অধ্যাপক ইউনূস বারবার বলেছেন, নির্বাচন নিয়ে কোনো প্রকার অনিশ্চয়তা নেই। নির্বাচন ভালো হবে, নির্বাচনের পরিবেশ ঠিক করা হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হবে। আগামী নির্বাচনে সব প্রার্থীর জন্য সমান সুযোগ থাকবে। কেউ যেন বলতে না পারেন, তার প্রতি অন্যায় করা হয়েছে।

পিআর পদ্ধতি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা হচ্ছে, আলোচনা হচ্ছে। অন্যান্য দেশে এসব বিষয়ে সিদ্ধান্ত হতে অনেক সময় তিন-চার বছর সময় লেগে যায়। কিন্তু আমাদের দেশে রাজনৈতিক দলগুলোর বিচক্ষণতার কারণে এরই মধ্যে অনেক বিষয়ের সিদ্ধান্ত ঐকমত্যে পৌঁছা সম্ভব হয়েছে। মোট আটটি বিষয়ের সিদ্ধান্তে ঐকমত্য এসেছে, সাতটি বিষয়ে আলোচনা চলছে আর তিনটি বিষয়ে এখনো সে রকম কথা হয়নি। আমরা বিশ্বাস করি প্রতিটি বিষয়ে ভালো সিদ্ধান্ত আসবে।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শফিকুল আলম বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার চেষ্টা করছে। প্রতিটি ঘটনার পরেই দেখবেন আমাদের ভালো রেজাল্ট আছে। কেউ বলতে পারেননি এমন একটি ঘটনা ঘটেছে যে অপরাধীকে ধরা হয়নি। প্রতিটি ঘটনার ক্ষেত্রেই অপরাধী আইনের আওতায় এসেছে এবং আমরা খুব দ্রুত কাজ করছি। বিশেষ করে ধর্ষণের মতো স্পর্শকাতর ঘটনাগুলোর ক্ষেত্রে আমরা দ্রুত বিচারের ব্যবস্থা করছি।’

গোপালগঞ্জকে আলাদা করার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কি না জানতে চাইলে প্রেস সচিব বলেন, ‘গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষ। দেশের সব জেলার সবাই একই মানুষ, কারও প্রতি এই সরকার বৈষম্য করে না। তাই গোপালগঞ্জকে আলাদা করার কোনো সিদ্ধান্তই সরকারের নেই। দেশের সব মানুষের প্রতি এই সরকার একই নজরে সুবিচার করছে।’

তিনি বলেন, কোনো নিরাপরাধ ব্যক্তি হয়রানির শিকার হবে না। যারা বলছেন, গোপালগঞ্জে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমি তাদের বলবো, সমস্ত সাংবাদিকদেরকে নিয়ে গোপালগঞ্জ ঘুরে আসুন। কোনো আইনের ব্যত্যয় ঘটছে কিনা-দেখুন।

৫ আগস্ট জুলাই সনদ ঘোষণা নিয়ে শফিকুল আলম বলেন, ‘আমরা এখনো বলতে পারছি না- ৫ আগস্ট জুলাই সনদ ঘোষণা হবে কি না, তবে আমরা চেষ্টা করছি। অন্যান্য দেশে এসব পলিটিক্যাল সেটেলমেন্ট কয়েক বছর সময় লেগে যায়। সেখানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এ নিয়ে প্রায় প্রতিদিনই বসছে। সবাই এ বিষয়ে কথাবার্তা বলছেন। যেসব বিষয়ে এখনো সবাই ঐকমত্যে পৌঁছাতে পারেনি, সেগুলোতে সবাইকে ঐকমত্যে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই জুলাই সনদ ঘোষণা হবে।’

জুলাই বিপ্লবে তরুণদের ভূমিকার প্রসঙ্গ উল্লেখ করে অনুষ্ঠানে প্রেস সচিব বলেন, প্রাপ্তবয়স্করা যা পারেননি, এই প্রজন্ম তা করেছে। তরুণরা আক্রমণাত্মক ভাষা না ব্যবহার করেও দেয়ালে লিখেছে ‘নাটক কম করো পিও’—এটাই ছিল তাদের প্রতিবাদ। তারা সংস্কার চেয়েছে এবং সেটা বাস্তবায়ন করেও দেখিয়েছে।

তিনি বলেন, দীর্ঘদিন বাংলাদেশের তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। সামনের নির্বাচনকে ঘিরে তরুণ প্রজন্মের অনেক আগ্রহ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. হায়দার আলী, সংবাদ উপস্থাপক ফারাবী হাফিজ, অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন প্রমুখ।





বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...