অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩


বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য দেশজুড়ে বিশেষ দোয়া


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৫শে জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:৪১

remove_red_eye

২৮৫

রাজধানীর উত্তরায় বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হবে। আজ জুমার নামাজের পর দেশের সকল মসজিদে এ দোয়া-মোনজাত পরিচালনা করা হবে।

অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, গতকাল (বৃহস্পতিবার) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।