বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৫ বিকাল ০৪:৪০
১৯৪
গণঅভ্যুত্থান না হলে কেউ নির্বাচনের স্বপ্নই দেখত না— এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, উল্টো শেখ হাসিনার আমলে নির্বাচনের জন্য আরও চার বছর অপেক্ষা করতে হতো।
সোমবার (২৮ জুলাই) দেশ গড়তে জুলাই পদযাত্রার ২৮তম দিনে জামালপুরে শহীদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ, পদযাত্রা শেষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন। পথসভায় এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।
সংস্কার প্রক্রিয়ায় একটি উচ্চ কক্ষ প্রয়োজন দাবি করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় সংসদ দুই ভাগ করে ভোটের অনুপাতে উচ্চ কক্ষ নির্ধারণ করতে হবে, যেন জবাবদিহিমূলক ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা যায়। সেই উচ্চ কক্ষের বিষয়ে ঐকমত্য না হওয়ায় জুলাই সনদ আটকে রয়েছে।
যারা এখনো ঐকমত্য পোষণ করেনি, তাদের জনগণের স্বার্থে ঐকমত্য পোষণ করার আহ্বান জানিয়ে জুলাই সনদের মাধ্যমে ৫ আগস্ট সর্বদলীয়ভাবে উদযাপন করার আশা ব্যক্ত করেন নাহিদ ইসলাম।
একটি রাজনৈতিক দলের উদ্দেশ করে নাহিদ বলেন, সারা দেশের তৃণমূলে একক আধিপত্য সৃষ্টির চেষ্টা করা হচ্ছে। ভিন্ন মতের কেউ থাকলে তাদের বিরোধিতা করা হচ্ছে বলে দাবি করেন নাহিদ।
এর আগে বক্তব্যে রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন ও গুম-খুনের বিচার চান এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব তাসনিম জারা।
সকালে জেলা পরিষদের ডাকবাংলোতে শহীদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এরপর হরিজন পল্লীতে যান তিনি।
পরে শহরের তমাল থেকে ফৌজদারি মোড় পর্যন্ত পদযাত্রায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় ও জেলার সাত উপজেলা থেকে আসা নেতাকর্মীরা।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক