বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৫ বিকাল ০৪:৪৩
২১৪
সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশ সদস্যকে নির্বাচনের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সোমবার (২৮ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিং এ কথা জানান তিনি।
নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
শফিকুল আলম বলেন, ইলেকশনের আগে পুলিশের প্রস্তুতির কথা বলা হয়েছে। পুলিশের আইজি বলেছেন, সেপ্টেম্বর থেকে দেড় লাখ পুলিশকে নির্বাচন বিষয়ে ট্রেনিং দেওয়া হবে।
এ ছাড়া নির্বাচনকে ঘিরে প্রচুর ডিসইনফরমেশন বা অপতথ্য প্রচার হচ্ছে উল্লেখ করে এগুলোকে প্রতিহত করতে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার করার কথা জানিয়েছেন শফিকুল আলম।
তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে প্রচুর ডিস ইনফরমেশন অলরেডি সার্কুলেট শুরু হয়েছে। সামনে এটা আরও ইনটেনসিফাই করবে। তো এটাকে সামনে রেখে একটা ন্যাশনাল ইনফরমেশন সেন্টার ক্রিয়েট করার চিন্তা-ভাবনা হচ্ছে।
এ ছাড়া সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে বৈঠকে।
প্রেস সচিব জানান, নির্বাচনের সময় সারা দেশে যেসব ভোট কেন্দ্রে সমস্যা হতে পারে বা হটস্পট- এমন সব কেন্দ্র দ্রুত চিহ্নিত করা এবং জেলা পর্যায় থেকে ‘সিচুয়েশন রিপোর্ট’ পাঠাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।
এ ছাড়া নির্বাচনকালীন প্রশাসনে কীভাবে রদবদল হতে পারে সে বিষয়েও সিদ্ধান্ত হয়েছে বলে ব্রিফিং এ জানানো হয়।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত