অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

সন্ত্রাসী ও সন্ত্রাসবাদে অন্তর্বর্তী সরকারের নীতি ‘জিরো টলারেন্স’: মার্কিন রাষ্ট্রদূতকে প্রধান উপদেষ্টা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০২৫ বিকাল ০৪:৫০

remove_red_eye

৩৩৪

বাংলাদেশে সন্ত্রাসী ও সন্ত্রাসবাদ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস।

সোমবার (২৮ জুলাই) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনকে তিনি এ কথা জানান। পরে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের বিষয়টি তুলে ধরেন।

শফিকুল আলম বলেন, আজ যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন প্রধান উপদেষ্টার সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ বৈঠকে মিলিত হয়েছিলেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক, বাংলাদেশের কাউন্টার টেরোরিজম, জাতীয় নির্বাচনের প্রস্তুতি, ঐকমত্য কমিশনের সংলাপগুলো নিয়ে কথা হয়েছে।

‘ড. ইউনূস জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে কাউন্টার টেরোরিজম। উনি বলেন, টেরোরিস্টদের ব্যাপারে এ সরকারের জিরো টলারেন্স। উনি এটি দৃঢ়কণ্ঠে জানিয়েছেন’- বলেন প্রেস সচিব।

তিনি আরও বলেন, আমাদের একটি প্রতিনিধিদল আজ যুক্তরাষ্ট্রে যাচ্ছে। ট্যারিফের আলোচনা শুরু হওয়ার কথা। আমরা আশা করছি, সেটি ভালোভাবে সম্পন্ন হবে। প্রতিনিধিদলের সঙ্গে ব্যবসায়ীদের একটি গ্রুপও যাচ্ছে। যদিও তারা আলোচনায় থাকবেন না।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...