বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১৬ই জুলাই ২০২০ সকাল ০৯:১৭
১০৯০
হাসিব রহমান: ভোলা জেলায় গত ২৪ ঘন্টায় আরো ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ভোলা সদর উপজেলায় ২ জন, বোরহানউদ্দিন উপজেলায় ২ জন ও তজুমদ্দিন উপজেলায় ৪ জন রয়েছে। এনিয়ে ভোলা জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪২২ জন। এদেও মধ্যে নতুন করে ২৮ জন সুস্থ হয়েছেন। সব মিলিয়ে মোট সুস্থ হলো ২৬৪ জন ও মারা গেছেন ৫ জন। এ বুধবার রাতে এ তথ্য ভোলা সিভিল সার্জন দপ্তর সূত্র জানিয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৪২২ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৬৪ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ১৮৯ জনের মধ্যে সুস্থ ১১৭ জন। দৌলতখানে আক্রান্ত ৩১ জনের মধ্যে সুস্থ ২৬ জন। বোরহানউদ্দিনে আক্রান্ত ৫৫ জনের মধ্যে সুস্থ ২৯ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৩৫ জনের মধ্যে সুস্থ ১২ জন, লালমোহনে আক্রান্ত ৪০ জনের মধ্যে সুস্থ ৩২ জন, চরফ্যাশনে আক্রান্ত ৪৬ জনের মধ্যে সুস্থ ৩৪ এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ২৬ জনের মধ্যে সুস্থ ১৪ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৫ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৩২ জনের মৃত্যু হয়েছে।
সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ২৯ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এ নিয়ে মোট ভোলা থেকে ৪১২৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশাল ল্যাবে পাঠানো হয়েছে। এর মধ্যে রির্পোট এসেছে ৩৯১৩ জনের। এছাড়া ২১১ জনের রির্পোট এখনো অপেক্ষমান রয়েছে।
ভোলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এনসিপির নেতাকর্মীরা
মনপুরায় মেঘনায় অভিযানে ৪৬ কেজি মা ইলিশ ও ৫ লাখ মিটার জাল জব্দ
পারস্পরিক শ্রদ্ধায় মানবিক ও কল্যাণমুখী দেশ গড়তে হবে: রাষ্ট্রপতি
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
সকল ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির
চট্টগ্রামে নেতাকর্মীদের ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণের নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
ফের চালু হচ্ছে ডিভি লটারি, আবেদন শুরু কবে?
ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে ১
আওয়ামী লীগের মতো লুটপাটের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না: স্পিকার
লালমোহনে ‘স্পিকার মেজর হাফিজ ফুটবল টুর্নামেন্ট'র উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত