অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে ‘বিদ্রুপে বিদ্রোহ’ প্রদর্শনী

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১৩

remove_red_eye

৩৫৭

২০২৪ সালের জুলাই মাসে স্বৈরাচারের বিরুদ্ধে টানা ৩৬ দিনের গণঅভ্যুত্থান চলে। এতে বহু সাহসী মানুষ প্রাণ দেন, আহত হন অসংখ্য মানুষ। রক্তস্নাত সেই জুলাইয়ে স্বৈরাচারের বিরুদ্ধে বিদ্রুপ হয়ে উঠেছিল প্রতিরোধের অন্যতম হাতিয়ার। 

জনমানুষের কথা, সামাজিক যোগাযোগ মাধ্যমের স্ট্যাটাস, স্লোগান, ছবি, ভিডিও ফুটেজ, কার্টুন, মিম ও ছাত্র-জনতার আঁকা গ্রাফিতিতে প্রতিফলিত হয়েছিল সেই বিদ্রুপময় প্রতিবাদ।

জুলাইয়ের এক বছর পূর্তিতে সেই বিদ্রুপাত্মক নিদর্শনগুলো নিয়ে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজ এ ছয় দিনব্যাপী বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে অনলাইন ব্যঙ্গ-বিদ্রুপ প্ল্যাটফর্ম ‘ইআরকি’। ‘বিদ্রুপে বিদ্রোহ’ শীর্ষক এ প্রদর্শনী শুরু হয়েছে ৩১ জুলাই এবং চলবে আগামী ৫ আগস্ট পর্যন্ত।

প্রদর্শনীতে থাকছে ২০২৪ সালের গণঅভ্যুত্থান নিয়ে গান, কবিতা, ভিডিওচিত্র ও ড্রামা কুইনের লাইভ ড্রামাসহ নানা লাইভ অ্যাক্টিভিটি। 

দর্শনার্থীরা এখানে দেখতে পাবেন বিদ্রুপ ও প্রতিবাদের শিল্পভাষা এবং সঙ্গে নিয়ে যেতে পারবেন নানা স্মারক ও স্যুভেনিয়র।

আয়োজকরা জানান, বিদ্রুপ কেবল বিনোদনের মাধ্যম নয়, বরং ক্ষমতাসীনের বিরুদ্ধে ক্ষমতাহীন মানুষের প্রতিরোধের এক কার্যকর হাতিয়ার। ‘বিদ্রুপে বিদ্রোহ’ প্রদর্শনী সেই বার্তাই নতুন করে স্মরণ করিয়ে দেবে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...