বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা আগস্ট ২০২৫ সকাল ১০:২৬
৪৯৮
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান উপলক্ষে রোববার (৩ আগস্ট) ঢাকায় দুটি বড় সমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে জনসমাবেশ হবে।
এছাড়া ১ থেকে ৪ আগস্ট সাইমুম শিল্পগোষ্ঠীর আয়োজনে প্রতিদিন সোহরাওয়ার্দী উদ্যানে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’ অনুষ্ঠান চলছে।
এসব সমাবেশ ও পরীক্ষা ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে ডিএমপি। নিয়মিত পুলিশের পাশাপাশি এসব অঞ্চলে মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ সদস্য। ইউনিফর্মের পাশাপাশি সাদা পোশাকেও দায়িত্ব পালন করবেন পুলিশ সদস্যরা। অন্যান্য আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন তারা। পাশাপাশি শাহবাগ, সোহরাওয়ার্দী ও শহীদ মিনার এলাকায় যান চলাচলও নিয়ন্ত্রিত থাকবে।
শনিবার (২ আগস্ট) রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে বলেন, নিয়মিত যেসব পুলিশ সদস্য ওইসব এলাকায় দায়িত্ব পালন করেন তারা তো থাকবেনই। সঙ্গে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ডাইভারশনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।
এদিকে বিকেলে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগ ও আশপাশের এলাকায় একাধিক রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মসূচি থাকায় ওই অঞ্চলে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শাহবাগ, শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় সমাবেশ ও অনুষ্ঠান চলাকালীন প্রচুর জনসমাগম হবে। ফলে বিশেষ করে শাহবাগ ক্রসিং দিয়ে যান চলাচল করানো সম্ভব হবে না।
এজন্য বিজ্ঞপ্তিতে যান চলাচলের বিকল্প রুট ও ডাইভারশনের কথা জানানো হয়। সেগুলো হলো-
১. হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় উত্তর দিক থেকে আসা যানবাহন শাহবাগের দিকে না গিয়ে হেয়ার রোড/মিন্টু রোড হয়ে চলাচল করবে।
২. কাটাবন মোড় পশ্চিম দিক থেকে আসা যানবাহন শাহবাগে না গিয়ে নীলক্ষেত/পলাশী অথবা সোনারগাঁও রোড হয়ে বাংলামোটর লিংক রোড দিয়ে চলবে।
৩. মৎস্য ভবন মোড়, হাইকোর্ট/কদম ফোয়ারা থেকে আসা যান চলবে হেয়ার রোড/শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি হয়ে। কাকরাইল দিক থেকে আসা যানবাহন হাইকোর্ট হয়ে গুলিস্তান/ঢাবি দিকে যাবে।
৪. টিএসসি/রাজু ভাস্কর্য, দোয়েল চত্বর বা নীলক্ষেত থেকে আসা যান শাহবাগ এড়িয়ে দোয়েল চত্বর/নীলক্ষেত হয়ে চলবে। এ ছাড়া শহীদ মিনার সংলগ্ন সড়ক ও সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথ যথাসম্ভব পরিহার করতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ঢাকাবাসীকে এইচএসসি ও বিসিএস পরীক্ষার্থীদের যথেষ্ট সময় নিয়ে পরীক্ষা কেন্দ্রের উদ্দেশে রওয়ানা হওয়ার জন্য অনুরোধ জানানো হয়।
লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর
দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব
ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর
দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির
ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক