বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা আগস্ট ২০২৫ সকাল ১০:৩১
৩৮৬
‘লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না’— ঝুম বৃষ্টিতে এই স্লোগানে উত্তাল হয়েছিল রাজউক উত্তরা মডেল কলেজের প্রাঙ্গণ। ঠিক এক বছর আগে, ২০২৪ সালের ২ আগস্ট নিজের শিক্ষা প্রতিষ্ঠানের এক এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তারের প্রতিবাদে রাজউক কলেজের শিক্ষার্থীরা রিকশায় চড়ে, প্ল্যাকার্ড হাতে নিয়ে রাজপথে নেমে এসেছিল।
সেই প্রতিবাদের অন্যতম মুখ শায়লা আকতার শশী। এ ঘটনার পর তাকে সপরিবারে গায়েব করে দেওয়ার হুমকি দিয়েছিল ছাত্রলীগ।
শায়লা তখন রাজউক উত্তরা মডেল কলেজের সাবেক শিক্ষার্থী। গতবছর যেখানে দাঁড়িয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন, সেখানে দাঁড়িয়েই পরিবারের প্রতি আসা হুমকির কথা জানান তিনি।
শশী বলেন, সেদিন লাখো শহীদের রক্তে কেনা দেশটা কারো বাপের না স্লোগানটি পুরো কলেজ প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছিল। বৃষ্টি উপেক্ষা করে আমরা রিকশায় উঠে প্রতিবাদ জানিয়েছিলাম।
তিনি ২ আগস্টের কর্মসূচিতে যোগ দিয়েছিলেন, কারণ স্বপ্ন নামে তাদের কলেজের এক এইচএসসি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছিল। এ ঘটনার প্রতিবাদেই সেদিন আরেক সহপাঠীকে সঙ্গে নিয়ে রিকশায় চড়ে বৃষ্টিতে ভিজে শশী আন্দোলন করেছিলেন।
তিনি বলেন, আমাদের সেই প্রতিবাদই একটা বড় ভূমিকা রেখেছিল ৫ আগস্ট শেখ হাসিনার পালানোর ক্ষেত্রে।
তিনি আরও জানান, যখন থেকে তার প্রতিবাদের ছবি ফেসবুকে ভাইরাল হতে শুরু করে মেসেঞ্জারে অজ্ঞাত অ্যাকাউন্ট থেকে ছাত্রলীগের লোকজন তাকে হুমকি দেয়। তিনি বলেন, ছাত্রলীগের কিছু সদস্য আমাকে হুমকি দিচ্ছিল, বট অ্যাকাউন্ট থেকে বলা হচ্ছিল আমাকে ধর্ষণ করা হবে, পেলে পরিবারসহ গায়েব করে দেবে। কিন্তু আমার পরিবারই সাহস দিচ্ছিল যে ভয় পেতে নেই। আমি যা করেছি, সেটা একদম সঠিক।
৫ আগস্ট পরবর্তী দিনগুলোয় বাকিস্বাধীনতার পরিবর্তন দেখেছেন শশী। তিনি বলেন, আগের মতো ওই ভয়ভীতিটা নেই। আমরা যতক্ষণ না নিজে ভালো হবো ততক্ষণ পর্যন্ত আমাদের দেশ ভালো হবে না। আমাদের কালচারালি বা মর্যালি, এথিক্যালি নিজেদের থেকে সংস্কার করতে হবে। আমরা নিজেরা ভালো তো দেশ ভালো।
গণতন্ত্র নেই- আওয়ামী লীগ নতুন ন্যারেটিভ তৈরির চেষ্টা করেছে: তথ্য মন্ত্রী পার্থ
আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার
ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান
৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস
আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী
এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা
ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’
বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত