বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩রা আগস্ট ২০২৫ বিকাল ০৫:৫৪
৩২৫
‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ সমাবেশ থেকে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ও ঘোষণা করবে দলটি।
রোববার (৩ আগস্ট) বিকেল পৌনে ৫টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলামসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন।
দুপুরের পর থেকেই সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতা-কর্মীদের মিছিল নিয়ে আসতে দেখা যায়।
শহীদ মিনারের মূল বেদীর দুই পাশে এলইডি ডিজিটাল স্ক্রিন দিয়ে সমাবেশের মঞ্চ তৈরি করা হয়েছে। এছাড়া শহীদ মিনারের দুই পাশে আরও কয়েকটি এলইডি ডিজিটাল স্ক্রিন দেওয়া হয়েছে। সেখানে দুপুর থেকে জুলাই আন্দোলনের বিভিন্ন তথ্যচিত্র দেখানো হয়।
মঞ্চের পাশাপাশি বিভিন্ন রাস্তার ওপর মোবাইল টয়লেট ও মেডিকেল বুথ স্থাপন করা হয়েছে। মঞ্চের পেছনে নেতাদের অবস্থানের জন্য তৈরি করা হয়েছে তাঁবু।
দলটির একটি সূত্র জানিয়েছে, শহীদ মিনারের এই সমাবেশে নতুন বাংলাদেশ কেমন হবে তার রূপরেখা তুলে ধরে ২৪টি পয়েন্ট বা ইশতেহার ঘোষণা করা হবে। যেখানে, পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনীতির পলিসি, কীভাবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে, প্রবাসীদের নিয়ে দলটির পরিকল্পনা, নগরায়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ বিভিন্ন বিষয়ে দলটির পরিকল্পনা ইশতেহার আকারে তুলে ধরা হবে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত