অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

৩ বিভাগে নদ-নদীর পানি বাড়বে, প্লাবিত হতে পারে নিম্নাঞ্চল

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৫ বিকাল ০৫:৪৫

remove_red_eye

২৩৫

দেশের তিনটি বিভাগের বিভিন্ন জায়গায় নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সংস্থাটি নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস সম্পর্কিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, জিঞ্জিরাম, সারিগোয়াইন, মনু, ধলাই, খোয়াই, ঝালুখালি, সোমেশ্বরী, ভুগাই ও কংস নদীসমূহের পানি আগামী দুদিন বাড়তে পারে ও সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

পাশাপাশি চট্টগ্রাম বিভাগের গোমতী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরি নদীসমূহের পানি আগামী দুদিন বাড়তে পারে। মুহুরী, সেলোনিয়া ও নোয়াখালীর খাল এবং নদীসমূহের পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এর ফলে ফেনী ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, রংপুর বিভাগের তিস্তা, ধরলা দুধকুমার নদীসমূহের পানি আগামী ২৪ ঘণ্টা স্থিতিশীল থাকতে পারে। পরের দুদিন তা বাড়তে পারে। দ্বিতীয় ও তৃতীয় দিন ওই নদীসমূহের পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...