বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১১
১৯৫
চাঁদপুরের মেঘনা নদীতে শাহ সিমেন্ট কোম্পানির ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টবোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে জেলা সদর উপজেলার দোকানঘর এলাকায় জাহাজডুবির এ ঘটনা ঘটে।
নৌপুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সকালে এমভি চাঁদতারা-৮ নামে একটি লাইটার জাহাজ নোঙর করা অবস্থায় তীব্র স্রোতের কারণে নোঙর ড্র্যাগিং করে এমভি জামান নামে আরেকটি জাহাজের ওপর পড়ে। এতে এমভি চাঁদতারা-৮–এর ইঞ্জিন রুমের তলা ফেটে পানি ঢুকতে শুরু করে। কর্তব্যরত মাস্টার দ্রুত জাহাজটিকে নদীর কিনারায় নেওয়ার চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত ১৮ হাজার ৫০০ বস্তা সিমেন্টসহ জাহাজটি পুরোপুরি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি, সব নাবিক নিরাপদে রয়েছেন।
ইব্রাহিমপুর এলাকার নৌকার মাঝি আব্দুল কাদের বলেন, ভোরে দুর্ঘটনার পর আমার নৌকা দিয়ে জাহাজের মাস্টার মামুনসহ আটজনকে তীরে নিয়ে আসি। তারা সকাল ৯টা পর্যন্ত নদীর পাড়ে ছিলেন। পরে চাঁদপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য চলে যান।
চাঁদপুর নৌপুলিশের এসপি সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজটির মাস্টারের ভুল ও অদক্ষতার কারণেই এ দুর্ঘটনা ঘটে। তীব্র স্রোতের মধ্যে নোঙর ড্র্যাগিং করে যশোরের অভয়নগরের উদ্দেশে যাত্রা শুরু করার সময় জাহাজটি আরেকটি জাহাজের ওপর পড়ে, ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চাঁদপুরের উপ-পরিচালক বশির আলী খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে চাঁদপুর থেকে মার্কিং টিম ঘটনাস্থলে পৌঁছে নিমজ্জিত জাহাজ শনাক্ত করেছে। জাহাজটির সুপারস্ট্রাকচারের ওপর প্রায় ১০ ফুট পানি রয়েছে। নিমজ্জিত জাহাজটি নৌচ্যানেলের বাইরে অবস্থান করছে। জাহাজটিকে জিআরপি বয়া দ্বারা চিহ্নিত করার কাজ চলছে।
লালমোহনে গজারিয়া বাজারে হোটেলে হামলা-ভাঙচুর লুটের অভিযোগ
মনপুরায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি ২০ হাজার মানুষ; রয়েছে তীব্র খাদ্যসংকট
সংসদে নতুন দায়িত্ব পেলেন হাফিজ ইব্রাহিম
চট্টগ্রামে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০ পদক্ষেপ
চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীরের শপথ গ্রহণ অনুষ্ঠিত
দেশের ১৪ অঞ্চলে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আভাস
শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর: সংস্কৃতিমন্ত্রী
দুই দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম
বৃষ্টির অজুহাতে সবজির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে মুরগি
হাজার কোটি টাকা গিলে খাচ্ছে জলাবদ্ধতা!
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক