অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


রাজনীতি-নির্বাচন করলে নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় : উপদেষ্টা আসিফ মাহমুদ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১৪

remove_red_eye

২২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের আগে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার আগামী নির্বাচনে অংশ নেওয়ারও সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

আগামী দিনে রাজনীতি কিংবা নির্বাচন করলে কারও উপদেষ্টা পরিষদ কিংবা নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে এ বিষয়ে এখনো সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি।

আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

আপনি একটি টকশোতে নির্বাচনকালীন সরকারের কথা বলেছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘তফসিলের আগে সরকারের বিষয়ে আমি যে বক্তব্য দিয়েছি, সেটা শুধু আমি আমার কথা বলিনি। বলেছি যাদের রাজনীতি করার ইচ্ছা আছে, পরিচিতি বেশি হওয়ার কারণে আমার কিংবা মাহফুজ ভাইয়ের কথা নয়, আরও অনেকে রয়েছেন, যাদের পূর্ববর্তী রাজনৈতিক পরিচয় আছে। এখনো হয়তো আছে। সামনে রাজনীতি করবেন কিংবা নির্বাচনও করবেন। বিভিন্ন জায়গায় আরও হয়তো অনেকে এমন আছেন। আমি মনে করি সবারই তফসিলের আগে পদত্যাগ করা উচিত, একটি সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন আয়োজন করার জন্য।’

আপনি নির্বাচন করবেন কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেইনি।’

করলে আপনার এলাকা থেকে করবেন কি না? এ বিষয়ে উপদেষ্টা বলেন, ‘আমি তো বললাম নির্বাচন করব কি না সেই সিদ্ধান্ত নেইনি।’

নির্বাচনকালীন সরকার বলতে আপনি কি বোঝাচ্ছেন? এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘নির্বাচনকালীন বলতে আমি বুঝিয়েছি যে, তফসিল ঘোষণার পরবর্তী সময়টাকে। নির্বাচনকালীন সরকার বলতে অন্য কোনো সরকারের কথা বুঝাইনি।’

‘এই সরকার নিরপেক্ষতার সঙ্গে...আমি মনে করি, যারাই রাজনীতি করতে চায়, শুধু ছাত্র উপদেষ্টারা নয়, যারা চাইবে তাদেরই উচিত, নির্বাচনের সময়টাতে না থাকা। যাতে কোনো ক্রমেই নির্বাচনটা প্রশ্নবিদ্ধ না হয়। আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন, আমরা ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন উপহার দিতে চাই। সেটা আমরাও চাই, যেহেতু আমরা এই সরকারের অংশ। ঐতিহাসিক দায়িত্ব আমাদের ওপরও থাকবে যদি নির্বাচনটা সুষ্ঠু না হয়।’

তিনি বলেন, ‘এটা শুধু উপদেষ্টা পরিষদ নয়, আমি মনে করি রাষ্ট্রীয় যে কোনো দায়িত্বে যদি এমন কেউ থাকেন যারা আগে রাজনীতি করেছেন কিংবা সামনেও রাজনীতি করার পরিকল্পনা আছে কিংবা নির্বাচন করার পরিকল্পনা আছে। তাদের কারোরই সরকারে থাকা উচিত নয়।’

আপনারা চলে গেলে পদ শূন্য হবে, সেগুলো আবার পূরণ করতে হবে। এ বিষয়ে সরকারের বক্তব্য কি? দৃষ্টি আকর্ষণ করলে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘সেটা তো সরকারের সিদ্ধান্ত। এ বিষয়ে আমি টকশোতে বলেছি। এ বিষয়ে সরকারের ভেতরে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সরকারের ভেতরে আমরা আলোচনা করব চূড়ান্ত একটা সিদ্ধান্ত নিতে।’

তফসিল ঘোষণার আগে আপনি পদত্যাগ করবেন বিষয়টাতো এটা- বিষয়ে আসিফ মাহমুদ বলেন, ‘হ্যাঁ, মোটামুটি এটা বলা যায়। চূড়ান্ত সিদ্ধান্তটা সরকারের উচ্চ পর্যায় থেকে আসতে হবে।’

আপনি ছাত্রদের প্রতিনিধিত্ব করেছেন, এনসিপিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি না? জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এটা আগেও বলেছি এনসিপিতেই যে যোগ দেব, এটা ধরে নেওয়া উচিত না। আমি এটা বিবেচনা করবো।’

এক বছরে না পাওয়ার পাল্লাটাই ভারী
এক বছরে কতটা করতে পারলেন, কতটা পারলেন না- এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন,‌ এখন পর্যন্ত যদি বলি না পাওয়ার পাল্লাটাই ভারী। বাংলাদেশের মানুষ অভ্যুত্থানের সুফল পেয়েছে। তবে আমাদের সরকারের কতটা সুফল পেয়েছে... কিছু জায়গায় আমাদের অর্থনীতিতে অনেক ভালো হয়েছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। এর বাইরে ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেক আকাঙ্ক্ষাই পূরণ হয়নি, আবার অনেক আকাঙ্ক্ষা সরকার পূরণ করার চেষ্টা করেছে। জনগণ মূল্যায়নটা করলেই সবচেয়ে ভালো মূল্যায়নটা আসবে বলে আমি মনে করি।





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...