অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


একটি সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন করতে সরকার অঙ্গীকারবদ্ধ: আসিফ মাহমুদ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৪ই আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:১৭

remove_red_eye

২৪৮

স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একটি সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচনে করতে সরকার অঙ্গীকারবদ্ধ।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

দেশের জনগণ গণঅভ্যুত্থানের সফলতা পেয়েছে, উল্লেখ করে স্থানীয় সরকারের উপদেষ্টা বলেন, সরকারের সফলতা কতটুকু পেয়েছে সেটা বলতে পারবো না, তবে এটা বলতে পারি যে দ্রব্যমূল্য ও আইন-শৃঙ্খলা অনেকটা  নিয়ন্ত্রণে ছিল। 

সরকারের সফলতা ও ব্যর্থতা তিনি জনগণের ওপর ছেড়ে দিতে চান বলে উল্লেখ করেন।

স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, মানুষের আশা-আকাঙ্ক্ষা এই সরকার কতটা পূরণ করতে পেরেছে, আমি তা জানি না। তবে মানুষের অনেক আকাঙ্ক্ষাই হয়তো পূরণ হয়েছে, আবার অনেকগুলো হয়তো পূরণ হয়নি। তবে সরকারের পক্ষ থেকে চেষ্টা ছিল।

তিনি বলেন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এমন কেউ সরকারে থাকলে তাদের নির্বাচনের আগেই পদত্যাগ করা উচিত। কারণ নির্বাচনকালীন সরকারের থেকে নির্বাচনকে প্রভাবিত করার একটা আশঙ্কা থেকেই যায়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, তিনি আগামীতে নির্বাচন করতে চান। এ জন্য নির্বাচনকালীন সরকারে তিনি থাকবেন না। 

তিনি বলেন, এ সরকারে আছেন এরকম কেউ যদি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকেন, তবে তাদেরও উচিত নির্বাচনকালীন সরকার থেকে সরে আসা।

তিনি বলেন, বর্তমান সরকার সুষ্ঠু, নিরপেক্ষ এবং সর্বোচ্চ গ্রহণযোগ্য ও প্রভাবমুক্ত একটি নির্বাচন উপহার দিতে চায়। সরকারের ওপর সুষ্ঠু নির্বাচনের ঐতিহাসিক দায়িত্ব রয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, নির্বাচনকালীন সরকার বলতে তফসিল ঘোষণার পর যে সরকার দায়িত্বে থাকবে, তিনি সেই সরকারকে বুঝিয়েছেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, এনসিপিতে যোগদান করবেন নাকি অন্য পার্টিতে যোগদান করবেন সেটা এখনো তিনি নিশ্চিত করেননি। তবে তিনি নির্বাচন করার ইচ্ছে পুনর্ব্যক্ত করেছেন।

ঢাকা না-কি ঢাকার বাইরে থেকে এবং কোন আসন থেকে নির্বাচন করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখনো নির্বাচন করার চূড়ান্ত সিদ্ধান্ত  নেইনি।

স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলেন, এমন যদি কেউ থাকেন যে তিনি রাজনীতি করেন কিন্তু সরকারে আছেন, তবে তারও নির্বাচনকালীন সরকারের আগে পদত্যাগ করা উচিত। কারণ তিনিও তো সরকারে থেকে নির্বাচনকে প্রভাবিত করতে পারেন।

 





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...