বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৫ বিকাল ০৫:১৪
৩৮৪
চাঁদাবাজদের ঠাঁই বাংলাদেশে হবে না। কোনো চাঁদাবাজকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
শনিবার (১৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মোহাম্মদপুর কৃষিমার্কেট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মোহাম্মদপুর-মিরপুর এলাকায় চাঁদাবাজি একটু বেশি হয়। সবসময় রিপোর্ট আসে। এখন প্রশ্ন হলো, কীভাবে এ চাঁদাবাজি নিয়ন্ত্রণে আনা যায়? কোনো চাঁদাবাজই দেশে থাকতে পারবে না। যত বড় চাঁদাবাজই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। কোনো রকম ছাড় দেওয়া হবে না। আপনারা যদি কারও চাঁদাবাজির তথ্য পান, আমাদের জানান। সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নেব। চাঁদাবাজ নির্মূলে আপনাদের সহযোগিতা প্রয়োজন। কাজ হলো চাঁদাবাজদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা।
এ সময় উপদেষ্টা আসিফের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যার সম্পর্কে যা অভিযোগ উঠুক না কেন, এ বিষয়ে আমি এখানে কিছু বলব না।
মাদক নির্মূল প্রসঙ্গেও তিনি কঠোর অবস্থান জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনাদের অনুরোধ করব—মাদকের বিরুদ্ধে সোচ্চার হোন। মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দেবে, যদি আপনারা সচেতন না হন। আমরা এখন খুব অসহিষ্ণু জাতি হয়ে গেছি। কোনো ঘটনা ঘটলে ছবি তুলতে যাই, কিন্তু প্রতিকার করি না। সমাজে যদি খারাপ কিছু ঘটে, তা প্রতিকার করা আপনাদের ঈমানি দায়িত্ব। আপনারা প্রতিকার করবেন।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত