অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


রাতে ঢাকায় আসছেন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২০শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

২৪৭

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বুধবার (২০ আগস্ট) রাতে চারদিনের সফরে ঢাকায় আসছেন।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর ঢাকা সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে।

ঢাকা সফরে পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী জাম কামাল খান বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও বাংলাদেশের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

 

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ১১টায়  ঢাকা পৌঁছাবেন। তবে আগামীকাল বৃহস্পতিবার (২১ আগস্ট) থেকেই তার ঢাকায় আনুষ্ঠানিক সফর শুরু হবে। সফরের প্রথম দিন তিনি বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া ঢাকা চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আগামী শুক্রবার (২২ আগস্ট) সফরের দ্বিতীয় দিন তিনি চট্টগ্রাম যাবেন। সেখানে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া চট্টগ্রাম স্টিল  মিলস পরিদর্শন করবেন।

শনিবার (২৩ আগস্ট) টাঙ্গাইলে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানা পরিদর্শন করবেন। রোববার (২৪ আগস্ট) বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন। এছাড়াও রপ্তানি উন্নয়ন ব্যুরো, ট্যারিফ কমিশন, এনবিআর, বাংলাদেশ ব্যাংক, এফবিসিসিআই প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। একই দিনে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে মিলিত হবেন।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফরে দুই দেশের মধ্যে বাণিজ্য বাড়াতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে একটি  সমঝোতা স্মারক সই হবে বলে আশা করা হচ্ছে।

পাকিস্তানের বাণিজ্যমন্ত্রীর সফরের মধ্যেই  আগামী ২৩ আগস্ট ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। দুই মন্ত্রীর উপস্থিতিতে বেশ কয়েকটি সমঝোতা সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...