অনলাইন সংস্করণ | ভোলা, শনিবার, ১১ই জুলাই ২০২৬ | ২৭শে আষাঢ় ১৪৩৩


লালবাগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৬শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:৫০

remove_red_eye

৩৬২

মোঃ নুর বিন আব্দুর রহমান রাহাত: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে রাজধানীর লালবাগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে থানা ছাত্রদল।

মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) লালবাগ থানা ছাত্রদলের সভাপতি আফতাব ইয়াকিনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে থানা ছাত্রদলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ কামাল হাজী, সাংগঠনিক সম্পাদক ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি এবং রমজান আলী, স্বেচ্ছা বিষয়ক সম্পাদক ২৬ নম্বর ওয়ার্ড বিএনপি।

ছাত্রদল নেতৃবৃন্দ জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেই এ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, পরিবেশ সংরক্ষণে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।