বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৩১শে আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:১৮
২২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে জনগণের আস্থা অর্জন করে ৩১ দফা সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
রোববার (৩১ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র বলেন, গত দেড় যুগের আন্দোলনে যেসব মানুষ শহীদ হয়েছেন, গুম হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমি সহমর্মিতা জানাই। আমরা আশাবাদী, গুম হওয়া প্রিয়জনদের সুস্থভাবে ফিরিয়ে আনতে পারবো।
তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কথা স্মরণ বলেন, দেশপ্রেমের মাত্রা যে শতভাগ হতে হয়, যার উদাহরণ শহীদ জিয়া। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, অস্ত্র হাতে নিয়ে লড়াই করেছেন, জীবন উৎসর্গ করেছেন। এজন্যই আজও মানুষ তাকে স্মরণ করে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর যখন দেশ অরাজকতায় নিমজ্জিত ছিল, তখন জনগণ আস্থা রেখেছিল শহীদ জিয়ার প্রতি। সেই আস্থাই তাকে দেশের নেতৃত্বে এনেছিল।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সংগ্রামের প্রসঙ্গ টেনে গয়েশ্বর বলেন, ১৯৯১ সালে অনেকে বলেছিল বিএনপি ১০টি আসনও পাবে না। কিন্তু জনগণ খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপিকেই বেছে নিয়েছিল। কারণ, বিএনপির অতীত হলো মানুষের পাশে দাঁড়ানো, পালিয়ে যাওয়া নয়।
ভবিষ্যৎ কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, শহীদ জিয়ার ১৯ দফা, ভিশন ২০৩০’র মতোই তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ৩১ দফা সংস্কার কর্মসূচি দিয়েছে। এ কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়েই আগামী বাংলাদেশ গড়ে তোলা হবে।
বিএনপি জন আকাঙ্ক্ষার দল হিসেবে জনগণকে সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ গড়বে বলেও গয়েশ্বর চন্দ্র রায় আশা প্রকাশ করেন।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত