অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ | ১৬ই ভাদ্র ১৪৩৩

গরম বেড়েছে, বৃষ্টি হবে কবে জানালো আবহাওয়া অফিস

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৩:৪৬

remove_red_eye

১৯৪

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশজুড়ে বৃষ্টি অনেক কমে গেছে। ফলে গরম বেড়েছে। এ অবস্থায় আগামী মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) পর বৃষ্টি বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিসের তথ্য বলছে, গতকাল বৃহস্পতিবার দেশে সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি হয়েছে ঢাকায়। এছাড়া সারাদেশে হালকা বৃষ্টি হয়েছে। গতকাল দেশের বেশিরভাগ স্থানে তাপমাত্রা ছিল ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

আবহাওয়াবিদরা বলছেন, আগামী পাঁচদিন দেশে বৃষ্টির প্রবণতা কম থাকবে। এসময় বিছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ হতে পারে। গরম থাকতে পারে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী ৯ তারিখের পর বৃষ্টি বাড়তে পারে। এর আগে দেশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃষ্টিহীন অঞ্চলে গরম বেশি থাকতে পারে।

তিনি বলেন, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে দু-এক স্থানে বৃষ্টি হতে পারে।

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে :  স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে :  প্রতিমন্ত্রী ইশরাক

হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের

আরও...