অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ২০শে মে ২০২৬ | ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩

৫৪ বছরের বাংলাদেশকে দেড় বছরের মুখোমুখি করবেন না: রিজওয়ানা

বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৬ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১০

remove_red_eye

১৬০

স্বাধীনতার ৫৪ বছরে বাংলাদেশে যা হয়েছে, ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশের দেড় বছরকে তার মুখোমুখি করা সমীচীন নয় বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি বলেন, ৫৪ বছর এ রাষ্ট্রের বয়স। কাজ কতটুকু হয়েছে, তার নমুনা সবার সামনে। এখন আমরা দেড় বছর সময় পেয়েছি। কাজ করছি, সাধ্যমতো চেষ্টা করছি। ৫৪ বছরের মুখোমুখি দেড় বছরের চেষ্টাকে দাঁড় করানো সমীচীন মনে করি না।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ঢাকার জলাধার পুনরুদ্ধার: সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক নগর সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম এ সংলাপের আয়োজন করে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসাব বলেন, শুধু সরকার ও প্রশাসনের তৎপরতায় নদী-খাল, জলাশয় দখলমুক্ত করা বা অন্য যে কোনো কাজ বাস্তবায়ন করা অসম্ভব। রাজনৈতিক ঐকমত্য দরকার।

দখল-দূষণের বিরুদ্ধে সবাইকে সরব হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভোলাগঞ্জে সাদাপাথর লুটের পর যেমন সমগ্র সবাই প্রতিবাদ জানিয়েছে, সরব হয়েছেন; নদী-খাল দখলের বিরুদ্ধেও সরব হওয়া জরুরি। চাপের মুখে গণমাধ্যম দখলের খবর প্রকাশ করতে পারছে না, তাতে কি! আপনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, জনমত গড়ে তুলুন। সেটাতেও কাজ হবে।

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লালমোহনে দুদক এর উদ্যোগে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

ভোলার ‘৭০ ঘূর্ণিঝড়ের স্মৃতি নিয়ে নির্মিত হচ্ছে “অস্তিত্বের লড়াই”

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

১০ শলাকা সিগারেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা করার প্রস্তাব

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

ইসির কাছে প্রার্থীদের আর্থিক তথ্য চাইল সুজন

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

দ্বিতীয় টেস্টে পাকিস্তানকে ৭৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

বিদ্যুতের দাম ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব পিডিবির

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

ভোলায় নানা আয়োজনে ভূমি সেবা মেলার উদ্বোধন

আরও...