অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ডাকসুর ফলের অপেক্ষায় সবাই, কেন্দ্রের বাইরে উপচেপড়া ভিড়


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২১

remove_red_eye

২০০

অভিযোগ-পাল্টা অভিযোগ, বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া ভোট বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকে সব কেন্দ্রের সামনে ভিড় করছেন প্রার্থী ও শিক্ষার্থীরা। তারা ফলের অপেক্ষায় রয়েছেন। সেখানে ভোটের ফল ঘিরে প্রার্থী ও ভোটাদের মধ্যে বাড়ছে জল্পনা-কল্পনা।

পোলিং এজেন্ট, নির্বাচনী কর্মকর্তা ছাড়া কাউকে এখন ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভোট গণনা শুরু হলে প্রতিটি কেন্দ্রের বাইরে এলইডি স্ক্রিনে সরাসরি ভেতরের কার্যক্রম দেখানো হবে।

এর আগে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। টানা ৮ ঘণ্টা ভোট দেওয়ার সুযোগ পান শিক্ষার্থীরা। ক্যাম্পাসের আটটি কেন্দ্রে এ ভোটগ্রহণ চলে।

এদিকে, নির্বাচনে কত শতাংশ ভোট পড়েছে, তা আনুষ্ঠানিকভাবে এখনো জানা যায়নি। তবে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, বিভিন্ন কেন্দ্রে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। কেন্দ্রভেদে এ হার কম-বেশি হতে পারে। তবে আশানুরূপ সাড়া দিয়েছে শিক্ষার্থীরা।

এদিকে, ডাকসু ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে বিকেল থেকে শাহবাগ ও এর আশপাশের এলাকায় উৎসুক জনতার ভিড় বেড়েছে। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছেন বলে জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে।

ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।

এবারের নির্বাচনে ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।

 





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...