অনলাইন সংস্করণ | ভোলা, বৃহঃস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ | ৭ই কার্তিক ১৪৩৩


ডাকসু নির্বাচনের ফল প্রকাশের সময় জানা গেল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২৪

remove_red_eye

২০৯

কিছু অভিযোগ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ হয়। শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট শেষে গণনা শুরু হয়েছে।

রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, রাত ১২টার আগেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

তবে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। মঙ্গলবার বিকেলে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, সকাল থেকে তাদের পোলিং এজেন্টদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন হলে কারচুপির প্রমাণ মিলেছে বলে দাবি করেন তিনি।

আবিদুল ইসলাম খান বলেন, “অমর একুশে হলে গিয়ে কারচুপির প্রমাণ পেয়েছি। রোকেয়া হলেও কথা বলেছি, তারা জানিয়েছে কারচুপি হয়েছে। সকাল থেকে আমাদের এজেন্টদের কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রের বাইরেও নানা বাধার সম্মুখীন হয়েছি।”

তিনি আরও অভিযোগ করেন, সকালে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়, যাতে মূলধারার গণমাধ্যমও প্রভাবিত হয়েছিল। যদিও পরে তারা সংশোধনী দেয়। রোকেয়া হলের এক নির্বাচনী কর্মকর্তা তাদের এক প্রার্থীকে হুমকি দেন বলেও দাবি করেন তিনি।

ভিপি প্রার্থী জানান, এসব অভিযোগ লিখিত আকারে জমা দেওয়া হয়েছে।





আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

আগামী ১০ বছরেরও শেখ হাসিনা ফেরার সম্ভবনা নেই : ভোলায় স্পিকার

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

ভোলায় জিপিএ-৫ পাওয়া ১৩৫ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

মনপুরায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিদ্যুৎ অফিসে ব্যবসায়ীদের অবস্থান

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

আ.লীগ ও একটি ‘গুপ্ত’ দল যৌথভাবে চক্রান্ত করছে: রিজভী

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

এসএসসিতে ফেল করেও কলেজে ভর্তির সুযোগ চান শিক্ষার্থীরা

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

ফ্রান্স বিক্ষোভ, ভারতের আন্দোলন ‘একসূত্রে গাঁথা’

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

বিশ্বজুড়ে সাইবার সতর্কতা, বন্ধ বহু সাইট

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন আমরা সংশোধনের চেষ্টা করছি : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাবেদের লন্ডনে ৪০০ বাড়ি বাজেয়াপ্তের উদ্যোগ : স্পিকার

আরও...