বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬
২৭৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোট গণনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন কারচুপি করছে বলে অভিযোগ করেছে ছাত্রদলসহ বিভিন্ন প্রার্থীরা। এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ছাত্রদলের নেতাকর্মীরা একটি মিছিলও করেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলামসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা টিএসসিতে আসেন। তারা কেন্দ্রের ভোট গণনা দেখতে ভেতরে ঢুকতে চান। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের ভেতরে প্রবেশে বাধা দেয়।
তখন তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন, ‘ভোট চোর ভোট চোর, শিবির ভোট চোর’, ‘প্রহসনের নির্বাচন মানি না, মানবো না’।
ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ, টিএসসি কেন্দ্রে ভোট গণনা দেখানোর এলইডি স্ক্রিনে ব্যালট বাক্স দেখানো হচ্ছে না। তাই তারা ভোট গণনা দেখতে ভেতরে যেতে চান। কিন্তু প্রশাসন তাদের ভেতরে যেতে দিতে বাধা দেয়।
স্বতন্ত্র এজিএস প্রার্থী হাসিবুল বলেন, শিবিরে প্রার্থীদের ভোট গণনার সময় ভেতরে যেতে দেওয়া হয়। কিন্তু আমাদের সময় বাধা দেওয়া হয়। টিএসসির এলইডি স্ক্রিনে আমরা দীর্ঘ সময় ব্যালট বাক্স দেখছি না। শিবিরকে জেতানোর জন্য ব্যালট বাক্স লুকানো ও কারচুপি করা হচ্ছে।
পরে দীর্ঘ আধাঘণ্টা অবস্থানের পর সন্ধ্যা ৭টার দিকে প্রশাসন তাদের ভেতরে প্রবেশের জন্য গেট খুলে দেয়। তখন অবস্থানকারীরা তাদের আহ্বান প্রত্যাখ্যান করে চলে যান। পরবর্তীতে মিছিল করেন।
টিএসসি থেকে বের হয়ে আবিদুল ইসলাম বলেন, প্রশাসন তাদের কারচুপি লুকিয়ে আমাদের ভেতরে যেতে দিচ্ছে। তাই আমরা ভেতরে যাইনি। আমরা এই প্রহসনের নির্বাচন মানি না।
এ ঘটনার পর থেকে টিএসসিতে এলইডি স্ক্রিন বন্ধ রয়েছে।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত