বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১২ই সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৪:৫২
৩০২
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের দায়িত্ব পালনের সময় শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
তার নাম জান্নাতুল ফেরদৌস। বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রভাষক ছিলেন জান্নাতুল ফেরদৌস। ভোটগণনার সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যুবরণ করেন।
চারুকলা বিভাগের সভাপতি ও সহযোগী অধ্যাপক শামীম রেজা বলেন, ওই শিক্ষক প্রীতিলতা হলের পোলিং অফিসার ছিলেন। আমি সেখানে রিটার্নিং অফিসার ছিলাম।
তিনি আরও বলেন, ‘সকালে ভোট গণনাকালে তিনি (জান্নাতুল ফেরদৌস) হঠাৎ গেইটের সামনে অজ্ঞান হয়ে পড়ে যান। তাকে তখনই এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু পথেই তিনি মারা যান।’
জাবির প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, শারীরিক ক্লান্তি ও পোলিং এজেন্টদের অনুপস্থিতির কারণে রাতে সব হল সংসদের ভোট গণনা শেষ করা সম্ভব হয়নি। তাই প্রীতিলতা হলের ভোট গণনার কাজ সকালে করার সিদ্ধান্ত হয়। ওই শিক্ষকও সহকর্মীদের সঙ্গে গণনা কেন্দ্রে এসেছিলেন, কিন্তু সিনেট হলের গেইটের কাছে হঠাৎ পড়ে যান। অ্যাম্বুলেন্সে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।’
এই ঘটনায় পুরো ক্যাম্পাসে শোকের ছায়া নেমে এসেছে। শিক্ষক, শিক্ষার্থী ও সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বরিশালে মাস্টার ক্রাফটস পার্সনদের নিয়ে মতবিনিময়
ভোলায় জিজেইউএসের পক্ষ থেকে তেতুলিয়া নদীতে পোনা মাছ অবমুক্ত
মনপুরায় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামী গ্রেপ্তার
গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি
আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে ঢাকায়, দাফন দিল্লিতে : স্বরাষ্ট্রমন্ত্রী
স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি
গুমের সঙ্গে জড়িত যত ক্ষমতাশালীই হোক, বিচার হবেই: আইনমন্ত্রী
হত্যা-নির্যাতনে ফ্যাসিবাদীরাও একাত্তরের হানাদারদের পথ অনুসরণ করেছে : প্রতিমন্ত্রী ইশরাক
ভোলায় বিদ্যুতের চাহিদা ২৩ মেগাওয়াট, সরবরাহ ১৫; লোডশেডিং ৮ মেগাওয়াট
ঢাকার কারখানায় কদর বাড়ছে ভোলার গ্যাসের
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
কাশফুল জানান দিচ্ছ বাংলার প্রকৃতিতে এখন ভরা শরৎ
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত